1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

মেসিকে বিদায় জানাতে হাজির হলেন নেইমার

  • আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩, ১২.৫২ পিএম
  • ২৬৮ Time View

হার দিয়ে চলতি মৌসুম শেষ হলো ফরাসি ক্লাব পিএসজির। যদিও লিগ ওয়ানের শিরোপা আগেই দখলে নিয়েছে ক্লাবটি। এদিকে, শেষ ম্যাচে পিএসজিকে বিদায় বলেছেন লিওনেল মেসি ও সার্জিও রামোস। আর বিদায়ী সেই মুহূর্তে হাজির হন ব্রাজিল সুপারস্টার নেইমার জুনিয়র।

শনিবার (৩ জুন) লিগ ওয়ানে চলতি মৌসুমের শেষ ম্যাচে ক্লেমন্তের বিপক্ষে ২-৩ গোলে হেরেছে মেসিদের ক্লাব পিএসজি। ম্যাচটিতে একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও রামোস। সহজ কিছু গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন মেসি।

No description available.

এদিকে, ম্যাচটিতে মাঠে না নামলেও মেসি-রামোসদের বিদায়ী ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন নেইমার। ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে লিগ জয়ের আনন্দও উদ্‌যাপন করেন তিনি। আর প্রিয় বন্ধু মেসিকে বিদায় জানিয়েছেন কাছ থেকে।

মেসি-রামোস বিদায় জানালেও পিএসজি ছাড়ার ব্যাপারে এখনও স্পষ্ট কিছু জানাননি নেইমার। যদিও গুঞ্জন রয়েছে, এ মৌসুমেই ফ্রান্স ত্যাগ করবেন ব্রাজিল তারকা। তবে এখন পর্যন্ত নেইমারের ক্লাব ও ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানা যায়নি।

No description available.

ছয় মৌসুম ধরে পিএসজিতে আছেন নেইমার। ফরাসি পত্রিকা লা পারিসিয়ান জানিয়েছে, কয়েক দিন আগে বাড়ির সামনে পিএসজি সমর্থকদের বিক্ষোভ মোটেও ভালোভাবে নেননি ব্রাজিলিয়ান তারকা। নেইমারের ঘনিষ্ঠজনের কাছ থেকে পাওয়া তথ্য উল্লেখ করে পত্রিকাটি আরও জানায়, এ বিক্ষোভের কারণেই নাকি প্যারিস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নেইমার।

গত ২০ ফেব্রুয়ারি পিএসজির জার্সিতে খেলার সময় ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পান নেইমার। এরপর থেকেই দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন তিনি। মার্চ মাসে দোহায় তার পায়ে অস্ত্রোপচার করানো হয়। তারপর থেকে মাঠে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন নেইমার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com