1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

পিএসজি ছাড়ছেন মেসি, নিশ্চিত করেছেন তার কোচ

  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ১০.৪৬ পিএম
  • ২৫০ Time View

পিএসজি ছেড়ে দিচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। নিশ্চিত করেছেন দলটির কোচ ক্রিস্তোফ গালতিয়ের।

শনিবার (৩ জুন) লিগের শেষ ম্যাচে ক্লারমন্তের বিপক্ষে খেলতে নামবে পিএসজি। এ ম্যাচটিই হবে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের হয়ে মেসির শেষ ম্যাচ। বিষয়টি জানিয়েছেন গালতিয়ের। খবর ডেইলি মেইলের। তথ্যটি নিশ্চিত করেছেন দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও।

গালতিয়ের বলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার। ক্লারমন্তের বিপক্ষে পার্ক দ্য প্রিন্সেসের ম্যাচটিই হতে যাচ্ছে লিওর শেষ ম্যাচ।’

৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে মেসির। নতুন ঠিকানা হিসেবে কোনটিকে বেছে নেবেন আর্জেন্টাইন সুপারস্টার? তালিকায় আছে বার্সেলোনা, ইন্টার মায়ামি, নিউ ওল্ড বয়েজ ও আল হিলালের নাম।

এ বছরের শুরু থেকেই মেসির আল হিলালে যাওয়ার গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে। সম্প্রতি পিএসজির অনুমতি ছাড়া মেসি সৌদি আরব সফরে যাওয়ায় তা আরও ভারী হয়েছে। অনেকে বলছেন, রোনালদোর মতো মেসি সৌদি আরবেই পাড়ি জমাবেন। যদিও তার বার্সেলোনায় যাওয়ারও বড়সড় গুঞ্জন আছে।

২০২১ সালে সম্পর্কে তিক্ততা দেখা দেয়ার পর বার্সেলোনা ক্যারিয়ারের ইতি টানেন মেসি। গুঞ্জনের মধ্যেই হুট করে একদিন সংবাদ সম্মেলন করেন তিনি, জানিয়ে দেন কাতালান শিবির থেকে বিদায় নিচ্ছেন। সেদিন ছিল ৫ আগস্ট। এর ঠিক পাঁচদিন পর জানা যায় মেসির নতুন ক্লাবের নাম, প্রিয় বন্ধু নেইমার ২০১৭ সালে যাদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন, সেই পিএসজিতেই নাম লেখান আর্জেন্টাইন তারকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com