1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

টানা দ্বিতীয়বার ফাইনালে গুজরাট

  • আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩, ১০.৪১ এএম
  • ২৯৫ Time View

শুভমান গিলের সেঞ্চুরি ও মোহিতের দুর্দান্ত বোলিংয়ে মুম্বাইকে ৬২ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার আইপিএলের ফাইনালে গুজরাট জায়ান্টস। আগামীকাল ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

আহমেদাবাদে জয়ের জন্য ২৩৩ রানে বড় লক্ষ্য তাড়ায় ওপেনিংয়ে ইশান কিশানকে পায়নি মুম্বাই। ফিল্ডিং করার সময় চোটে পড়ায় ওপেনিংয়ে এদিন রোহিতের সঙ্গী ছিলেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা নেহাল ওয়াদেরা। মোহাম্মদ শামিকে ব্যাকফুটে গিয়ে চার মেরে নিজের রানের খাতা খুলেছিলেন বাঁহাতি এই ব্যাটার। তবে পরের বলেই শামির লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে আউট সাইড এজ হয়েছেন নেহাল। তাতে এক চার মেরেই সাজঘরে ফিরে যেতে হয় তাকে।

তিনে নেমে শুরুটা বেশ ভালো করেছিলেন গ্রিন। তবে হার্দিক পান্ডিয়ার বাউন্সারে হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। এদিকে সুবিধা করতে পারেননি রোহিত। শামির ব্যাক অব লেংথ ডেলিভারিতে ফ্লিক করতে গিয়ে টপ এজ হয়ে জশুয়া লিটলকে ক্যাচ দিয়ে ফেরেন ৮ রান করা মুম্বাই অধিনায়ক। ২১ রানে ২ উইকেট হারানোর পর মুম্বাইকে পথ দেখাতে থাকেন তিলক ও সূর্যকুমার।

বিশেষ করে তিলক ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। প্রথম থেকেই গুজরাটের বোলারদের আক্রমণ করেন বাঁহাতি এই ব্যাটার। শামির এক ওভারে চারটি চার ও একটি ছক্কায় ২৪ রান নিয়েছেন তিলক। তবে হাফ সেঞ্চুরির আগেই বিপদজনক হয়ে উঠা এই ব্যাটারকে ফেরানকে রশিদ। আফগান এই লেগ স্পিনারকে উড়িয়ে মারতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন মাত্র ১৪ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলা তিলক।

এরপর চোটের কারণে মাঠের বাইরে যাওয়া গ্রিন আবারও ব্যাটিংয়ে আসেন। সূর্যকুমারকে সঙ্গে নিয়ে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে ঠিকঠাক জ্বলে উঠার আগেই গ্রিনকে ফিরিয়েছেন লিটল। আয়ারল্যান্ডের এই পেসারের গুড লেংথ ডেলিভারিতে আড়াআড়ি ব্যাটে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন ২০ বলে ৩০ রান করা গ্রিন। খানিকটা রয়েসয়ে খেলে ৩৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন সূর্যকুমার। যদিও হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি। মোহিতের শর্ট লেংথ ডেলিভারিতে ছক্কা মারার পরের বলেই স্কুপ করতে গিয়ে বোল্ড হয়েছেন সূর্যকুমার। ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে এসেছে ৩৮ বলে ৬১ রান। এরপর টিম ডেভিড, ক্রিস জর্ডানরা দ্রুতই বিদায় নিলে ১৭১ রানে অল আউট হয় মুম্বাই। গুজরাটের হয়ে একাই ৫ উইকেট নিয়েছেন মোহিত।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৩২ রানের পুঁজি গড়ে গুজরাট। স্বাগতিকদের হয়ে মাত্র ৬০ বলে ১২৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন গিল। এবারের আইপিএলে যা তার তৃতীয় সেঞ্চুরি। এ ছাড়া সাই সুদর্শন ৪৩ এবং হার্দিক অপরাজিত ২৮ রান করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com