1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব

  • আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৫.৪১ পিএম
  • ২৫০ Time View

আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে দেখা যাবে সাকিব আল হাসানকে। গল গ্লাডিয়েটর্সের হয়ে শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

জানা গেছে, এলপিএলে খেলতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের আরও ক্রিকেটার। এই ক্রিকেটারের মধ্যে নাম আছে মুশফিকুর রহিমেরও। মুশফিকসহ আরও চার ক্রিকেটার এলপিএলের ড্রাফটে নাম দিয়েছেন বলে জানা গেছে।

এলপিএলের চতুর্থ আসর পর্দা উঠবে ৩০ জুলাই। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। গত ১৫ মে পর্যন্ত এলপিএলের ড্রাফটে নাম লেখানোর সুযোগ ছিল। নিবন্ধন শেষে সব ক্রিকেটারকে নিয়ে ড্রাফট অনুষ্ঠিত হবে ৪ জুন। ৩০ জুলাই থেকে কলম্বো ও ক্যান্ডি- এই দুটি ভেন্যুতে এলপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের অংশগ্রহণকারী পাঁচটি দল হল- গল গ্ল্যাডিয়েটর্স, ডাম্বুলা অরা, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকনস।

প্রতিটি দলে ৬ জন করে বিদেশি ক্রিকেটার দলভুক্ত করা যাবে। তবে সাকিব দল পেলেও পুরো আসর খেলতে পারবেন না। জুনে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। খেলবে একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-২০। ফলে সাকিব দল পেলেও শুধু শুরুর দিকেই খেলতে পারবেন এই টুর্নামেন্টে। বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, পাকিস্তান, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও নামিবিয়ান ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়েছে ড্রাফটে ওঠা ক্রিকেটারদের তালিকায়।

এই তালিকায় আরও আছেন ম্যাথু ওয়েড, শন মার্শ, ডার্সি শর্ট, উসমান খাজা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির, তাবরাইজ শামসি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, ওয়াহাব রিয়াজ, পল স্টার্লিং, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সেইফার্ট, ড্যারিল মিচেল, ডগ ব্রেসওয়েল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো ও জেরার্ড ইরাসমাসরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com