1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

খরচ কমাতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শ

  • আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩, ৭.০৩ পিএম
  • ২৬৫ Time View

ব্যয় কমানোর পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিতে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সভার গুরুত্ব ও শারীরিক উপস্থিতির প্রয়োজনীয়তা বিবেচনায় অনলাইনে সভা করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৫ মে) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানের ব্যয়ের কৃচ্ছ্রসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিতে সভার গুরুত্ব ও শারীরিক উপস্থিতি বিবেচনায় নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে আয়োজন করা যায় এমন সভাগুলো অংশগ্রহণকারীদের শতভাগ শারীরিক উপস্থিতির পরিবর্তে হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করার পরামর্শ দেয়া হলো।

আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩-এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা দেয়া হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে বুধবার (২৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যয় কমানোর পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিতে দেশের ব্যাংকগুলোকে সভার গুরুত্ব ও শারীরিক উপস্থিতির প্রয়োজনীয়তা বিবেচনায় অনলাইনে সভা করার পরামর্শ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

প্রসঙ্গত, অতিমারি করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেরাই অনলাইনে বিভিন্ন সভার আয়োজন করত। তবে এখন যেহেতু কোভিড-১৯ সংক্রমণের মাত্রা অনেকটাই কমে এসেছে, সেহেতু সদস্যদের শারীরিক উপস্থিতিতে বিভিন্ন সভার আয়োজন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com