1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাবেন,’ আইনমন্ত্রী মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে অগ্নিকাণ্ড

জেনে নিন সাপ্তাহিক রাশিফল (১৩-১৯ মে)

  • আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩, ১২.১৪ পিএম
  • ৩৯২ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): পারিবারিক জীবনে সহনশীলতা ও সদাচারী হওয়ার চেষ্টা করুন। আর্থিক ও বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ নয়। সিদ্ধান্তহীনতার জন্য বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হতে পারে। রাগ, জেদ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। অপ্রিয় কথা বলার জন্য আত্মীয়-স্বজনরা ক্ষিপ্ত হতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): সুখী পারিবারিক জীবনযাপনে সচেষ্ট হোন। আর্থিক অপচয় রোধে সচেষ্ট হোন। প্রিয়জনের ভালোবাসা ও সহযোগিতা পাবেন। তবে ধৈর্যহীনতার জন্য অনেক ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। কাজের পরিবেশ আপনার অনুকূলে নাও থাকতে পারে। শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে। ভ্রমণ শুভ।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): মানসিক প্রশান্তির জন্য প্রার্থনায় মনোযোগী  হোন। সিদ্ধান্তহীনতা বাড়তে পারে। সঠিক ডায়েট মেনে চলুন। সকল পরিবেশ পরিস্থিতি অনুযায়ী মানিয়ে চলার চেষ্টা করুন। যোগাযোগ বাড়বে। আর্থিক বিষয় নিয়ে অনিশ্চিয়তা বাড়তে পারে। প্রিয়জনের সঙ্গে মতানৈক্য হতে পারে। পেশাগতভাবে সফল হবেন। ভ্রমণ শুভ।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): পরিবারের প্রতি আকর্ষণ অনুভব করবেন। সব ধরনের চঞ্চলতা পরিহার করে পরিকল্পিত ধারাবাহিকভাবে কাজ করুন, সফলতা আসবে। আর্থিক ও ব্যবসা সংক্রান্ত বিষয় আপনার অনুকূলে নাও থাকতে পারে। শারীরিকভাবে সুস্থ থাকতে হলে সঠিক ডায়েট মেনে চলুন। রোমান্টিক সম্পর্কে টানাপোড়েন থাকবে।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): নেতিবাচক লোকজন আপনাকে বিব্রত করতে পারে। কারো প্রশংসায় বিভ্রান্ত হবেন না। শারীরিক সুস্থতার জন্য নিয়মিত ব্যায়াম ও শারীরিক পরিশ্রম বৃদ্ধি করুন। আর্থিক চাপে থাকতে পারেন। দাম্পত্য, পারিবারিক ঝামেলা বাড়তে পারে।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): পারিবারিক বিষয়ে সময় দিন। আর্থিক অবস্থা ভালো যাবে না। পারিবারিক সমস্যা উপস্থিত বুদ্ধি দিয়ে সমাধান করতে হবে। কাজের অগ্রগতি বাধা প্রাপ্ত হবে। জীবনসঙ্গীর সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন। বিনিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হতে পারে। কোনো দীর্ঘ পরিকল্পনা গ্রহণ না করাই ভালো হবে।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): পারিবারিক ভুল বোঝাবুঝি বাড়তে পারে। সঠিক পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পদক্ষেপ গ্রহণ করুন। পেশাগত উন্নতির জন্য অভিজ্ঞ কারো পরামর্শ গ্রহণ করুন। প্রেমঘটিত বিষয় আপনার জন্য ভালো যাবে না। দাম্পত্য জীবন নিয়ে সমস্যা হতে পারে। আর্থিক অবস্থার পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): প্রিয়জনের সঙ্গে মতবিরোধ থাকবে। শত্রু থেকে সাবধানে থাকতে হবে। সবার সঙ্গে সদয় ব্যবহার করুন। আর্থিক পরিস্থিতি খুব ভালো যাবে না। যানবাহন সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হতে পারে। অপ্রিয় কথা বলা থেকে বিরত থাকার চেষ্টা করুন। পেশাগত কাজে সফলতা পাবেন।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): বিনিয়োগে সতর্ক হোন। দাম্পত্য জীবনে মতের সমন্বয় করে চলুন। শারীরিক সুস্থতার জন্য অতিরিক্ত ঝাল মসলা ও চর্বিজাতীয় খাবার বর্জন করুন। পেশাগত কাজে সফলতা পাবেন। কারো কারো পদন্নোতি হওয়ার সম্ভবনা আছে। আর্থিক বিষয় ভালো যাবে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): মানসিক উদ্বেগ বাড়বে।। কর্মে ইতিবাচক থাকুন। মানসিকভাবে প্রফুল্ল ও সজীব থাকতে হবে। কাজের জায়গায় প্রতিকূলতা থাকতে পারে। আর্থিক দিক থেকে চাপে থাকতে পারেন।  সবধরনের গোপনীয়তা রক্ষার চেষ্টা করুন। বিনিয়োগ সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ নয়।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): রাগ, জেদ আপনার জন্য ক্ষতিকর হতে পারে।  স্নায়ুবিক চাপ অনুভব করতে পারেন। প্রেম সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ নয়। বিনিয়োগে সাবধানে থাকতে হবে। যানবাহন ও যন্ত্রপাতি  ব্যবহারে সতর্ক থাকুন। দূরে ভ্রমণে সতর্ক থাকতে হবে। কাজের পরিবেশ আপনার অনুকূলে নাও থাকতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): মনোযোগের অভাবে অনেক সমস্যা তৈরি হতে পারে। আর্থিক পরিস্থিতি অনুযায়ী মানিয়ে চলার চেষ্টা করুন। আত্মবিশ্বাসী ও দৃঢ় প্রত্যয়ী হওয়ার চেষ্টা করুন। সহজে শরীরে ঠাণ্ডা লাগতে দিবেন না। ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে। পেশাগত কাজে উদ্বেগ পরিহার করুন। রোমান্টিক সম্পর্কে টানাপোড়েন থাকতে পারে। ভ্রমণ শুভ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com