1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

মেসিকে নিয়ে সুখবর দিল পিএসজি

  • আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩, ৭.৩৩ পিএম
  • ২৩৯ Time View

বিনা অনুমতিতে সৌদি আরব সফরে যাওয়ায় দু্ই সপ্তাহের জন্য লিওনেল মেসিকে নিষিদ্ধ করেছিল পিএসজি। তবে প্যারিসিয়ানদের কোচ ক্রিস্টোফ গালতিয়ের যে সংবাদ দিয়েছেন, তাতে নিশ্চিত করে বলা যায় নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়েছে আর্জেন্টাইন তারকার।

পরিবার নিয়ে দুদিনের সৌদি আরব সফরে গিয়েছিলেন লিওনেল মেসি। লরিয়েঁর বিপক্ষে ৩০ এপ্রিলের ম্যাচের পর মেসি ভেবেছিলেন দুদিন ছুটি পাবেন তারা। মেসি বলেন, ‘ভেবেছিলাম খেলার পর অন্য দিনের মতো ছুটি পাব। সফরটা বাতিল করার কোনো সুযোগ ছিল না, যেহেতু আগেও বাতিল করেছিলাম।’

কিন্তু ৩-১ গোলে হারার পর পিএসজির কোচ ক্রিস্টোফ গালতিয়ের অনুশীলন ডেকে বসেন। সৌদি সফরে যাওয়ায় সেখানে উপস্থিত হননি মেসি। তার ওপর ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি সফরে যাওয়ায় তাকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা দেয় পিএসজি। এ সময়ে ক্লাব থেকে কোনো বেতন পাবেন না বলেও জানানো হয়। এমনকি যোগ দিতে পারবেন না অনুশীলনেও।

কিন্তু গত ৫ মে এক ভিডিও বার্তায় মেসি ক্ষমা চাওয়ায় তিনি যোগ দিতে পারেন ৮ মে দলের অনুশীলনে। যদিও তখন পর্যন্ত নিশ্চিত করে বলা যায়নি তার শাস্তি তুলে দেয়া হয়েছে কিনা বা কতটুকু শিথিল করা হয়েছে। কারণ পিএসজি এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি। তবে অ্যাজাকসিওর বিপক্ষে ম্যাচের আগে কোচ গালতিয়ের যে বার্তা দিয়েছেন তাতে নিশ্চিত করেই বলা যায় নিষেধাজ্ঞা উঠে গেছে মেসির। কারণ প্যারিসিয়ানদের কোচ জানিয়েছেন, অ্যাজাকসিওর বিপক্ষে আর্জেন্টাইন তারকা শুরু থেকে খেলবেন।

গালতিয়ের বলেন, ‘তার মানসিক অবস্থা কেমন, তা বুঝতে মঙ্গলবার (৯ মে) আমি তার সঙ্গে কথা বলেছি। মনে হয়েছে, মাঠে নামার জন্য সে উন্মুখ হয়ে আছে। আগামীকাল সে শুরু থেকে খেলবে।’

৩৪ ম্যাচে ২৫ জয় ও ৩ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লঁস আছে দুইয়ে। শেষ চার ম্যাচে কোনো রকম ঝুঁকি নিতে চায় না পিএসজি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com