1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Title :
তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

রানারের ব্যবসা সম্প্রসারণে ভূমিকা রাখছে গ্রীন ডেল্টা ক্যাপিটাল

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ৪.৫৯ পিএম
  • ৩২৫ Time View

ব্যবসা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে প্রকৌশল খাতের শীর্ষ প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণে ২ কোটি ৫০ লাখ ডলার সংগ্রহ করবে রানার অটোমেবাইলস। বাংলাদেশী টাকায় এর পরিমাণ প্রায় ২৬৭ কোটি ৫০ লাখ টাকা।

বুধবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের ১৭৫তম সভায় এই বন্ডে টাকা তুলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ডে টাকা সংগ্রহ করে দিচ্ছে শীর্ষ মার্চেন্ট ব্যাংক গ্রীন ডেল্টা ক্যাপিটাল।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রানার অটো ইন্টারন্যাশনালি সার্টিফায়েড সাস্টেনেবিলিটি বন্ড নামের এই বন্ডটিকে সাস্টেনেবল বন্ড হিসেবে সার্টিফাই করেছে আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডি’স। এটি হবে আন্তর্জাতিক সংস্থা দ্বারা প্রত্যায়িত দেশের প্রথম সাস্টেনেবল বন্ড। আর বন্ডটির গ্যারান্টারের দায়িত্ব পালন করবে গ্যারান্টকো।

সূত্র অনুসারে, আলোচিত বন্ডটি হবে নন-কনভার্টেবল, আন-সিকিউরড, ট্রান্সফারেবল, রিডিমেবল, গ্যারান্টিড, সার্টিফাইড সাস্টেইনেবিলিটি বন্ড। আলোচিত বন্ডের মেয়াদ হবে ৭ বছর। আর এর সুদের হার হবে ৮.৫০ শতাংশ থেকে ৯ শতাংশের মধ্যে।

বন্ডের মাধ্যমে টাকা তুলে রানার অটোমবাইলস এলপিজি, সিএনজি এবং বিদ্যুৎ চালিত থ্রি-হুইলারের ব্যবসায় বিনিয়োগ করবে। একই সাথে কিছু টাকা সোলার প্ল্যান্ট স্থাপনে বিনিয়োগ করবে। এই প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ থ্রি-হুইলার উৎপাদন কারখানার চাহিদা পূরণে কাজে লাগানো হবে।

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কর্পোরেট ও উচ্চ সম্পদশালী ব্যক্তি বিনিয়োগকারীদের মাঝে বন্ডটি বরাদ্দ করা হবে।

বন্ডটির লিড অ্যারেঞ্জার এবং উপদেষ্টার দায়িত্ব পালন করবে গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com