1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে আইডিএলসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক কণ্ঠশিল্পী মাহমুদাকে দিয়ে শুরু করে সাংবাদিক সাকিব সুলেরীকে ব্ল্যাকমেইলের চেষ্টা: অটোরিকশার জাল রশিদ উদ্ধার, পল্টন থানায় অভিযোগ লভ্যাংশ ঘোষণা করেছে জেএমআই হসপিটাল লভ্যাংশ ঘোষণা করেছে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল পলিমার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বন্ধ থাকবে সব ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে এশিয়া ইন্স্যুরেন্স বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারে জায়গায় নির্মাণ হচ্ছে পার্ক শুধু সার্টিফিকেটে লাভ নেই, এআই-এর সঠিক নিয়ম জানতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থী অর্থায়নে সহযোগিতা জোরদারে কমিউনিটি ব্যাংক ও স্প্লিটপে বাংলাদেশ’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৯.৩৭ পিএম
  • ১৫২ Time View

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬: দেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার ব্যয় বহনে সহজ, কাঠামোবদ্ধ এবং উদ্ভাবনী অর্থায়ন সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং স্প্লিটপে বাংলাদেশ লিমিটেড -এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংক শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ স্টুডেন্ট ফাইন্যান্সিং সুবিধা চালুর উদ্যোগ নেবে। এ অর্থায়নের মাধ্যমে যোগ্য শিক্ষার্থীরা টিউশন ও ভর্তি ফি, হোস্টেল ও আবাসন ব্যয়, পরীক্ষার ফি এবং অনুমোদিত অন্যান্য শিক্ষাসংক্রান্ত ব্যয় নির্বাহের সুযোগ পাবেন।

প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল প্ল্যাটফর্মের সমন্বয়ে শিক্ষার্থী অর্থায়নকে আরও সহজ, দ্রুত, কার্যকর এবং গ্রাহকবান্ধব করে তুলতে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান। একই সঙ্গে এই উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তি, দায়িত্বশীল ঋণ বিতরণ, ডিজিটাল উদ্ভাবন এবং দেশের মানবসম্পদ উন্নয়নে কমিউনিটি ব্যাংকের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং স্প্লিটপে বাংলাদেশ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের মাহমুদ পুলক। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের

ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি নর্থ সাউথ বিশ^বিদ্যালয় এবং ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ -এর প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এ অংশীদারিত্ব শিক্ষার্থীদের উচ্চশিক্ষার আর্থিক প্রতিবন্ধকতা কমাতে, শিক্ষা অর্থায়নের সুযোগ সম্প্রসারণে এবং শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com