1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক

প্রথম টেস্টের প্রথম ইনিংস: ৫৩ ওভারে ১৯৮ রানেই থামল অস্ট্রেলিয়া

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১.০৩ পিএম
  • ১৯৪ Time View

ডান-হাতি পেসার হাসান মাহমুদের বোলিং তোপে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৩ ওভারে ১৯৮ রানে অলআউট হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৫৫ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন হাসান।

ডারউইনের মারার স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ৪৫ রানের সূচনার পর ৭৪ রানে চতুর্থ উইকেট হারায় অসিরা। এসময় অস্ট্রেলিয়ার দুই ওপেনার ট্রাভিস হেডকে ২২ ও জেক ওয়েদারাল্ডকে ২৩ রানে আউট করেন হাসান।

অন্যপ্রান্তে মার্নাস লাবুশেনকে ১ রানে এবাদত হোসেন এবং ক্যামেরুন গ্রিনকে ১৩ রানে থামান তাসকিন আহমেদ। পঞ্চম উইকেটে ৫৫ রানের জুটিতে অস্ট্রেলিয়ার রান ১শ পার করেন স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি। ১৯ রান করা ক্যারিকে শিকার করে জুটি ভাঙেন এবাদত।

সাত নম্বরে নামা বো ওয়েবস্টারকে ১২ রানে থামান তাসকিন। এতে ১৫২ রানে ষষ্ঠ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে শেষ ৪ উইকেট তুলে নেন হাসান। এতে ১৯৮ রানে গুটিয়ে যায় অসিরা।

এক আগলে লড়াই করার স্মিথকে ৭১ রানে, অধিনায়ক প্যাট কামিন্সকে ৯ রানে, মিচেল স্টার্ককে ১ রানে এবং নাথান লায়নকে ৭ রানে শিকার করেন হাসান। বল হাতে ১৭ ওভারে ৫৫ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি। ১৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে তৃতীয়বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন হাসান। বাংলাদেশের অন্য দুই পেসার তাসকিন ও এবাদত ২টি করে উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com