1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

টেস্টে শততম জয় শ্রীলঙ্কার

  • আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ১২.১০ পিএম
  • ২৬৩ Time View

দুই সেঞ্চুরির সঙ্গে দুই আক্ষেপ, প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে পুরোদমে দাপট দেখিয়েছিলেন আয়ারল্যান্ডের ব্যাটাররা। গলের রানপ্রসবা উইকেটে অবশ্য দ্বিতীয় ইনিংসে দাঁড়াতেই পারলেন না তারা। হার এড়াতে পুরো দিন ব্যাটিং করার বিকল্প ছিল না আইরিশদের। তবে লড়াই করলেন কেবল অ্যান্ড্রু বালবির্নি ও হ্যারি টেক্টর। তবুও ইনিংস ব্যবধানের হার ঠেকাতে পারলেন না তারা। আয়ারল্যান্ডকে ইনিংস ১০ রানে হারিয়ে টেস্টে নিজেদের শততম জয় তুলে নিলো শ্রীলঙ্কা।

গলে আগের দিনের ২ উইকেটে ৫৪ রান নিয়ে শেষ দিনের ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। দিনের শুরুতেই আসিথা ফার্নান্দোর বাউন্সারে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যেতে হয় বালবির্নিকে। এদিকে পাঁচে নেমে সুবিধা করতে পারেননি পল স্টার্লিং। প্রবাথ জয়াসুরিয়ার অফ স্টাম্পের বাইরের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দেন ডানহাতি এই ব্যাটার।

প্রথম ইনিংসে ১০৩ রানের ইনিংস খেলা স্টার্লিং এদিন সাজঘরে ফিরেছেন মাত্র ১ রানে। স্টার্লিংকে ফিরিয়ে টেস্টে ইনিংস হিসেবে শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে দ্রুততম ও বিশ্ব ক্রিকেটে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ৫০ উইকেট নিয়েছেন জয়াসুরিয়া। বাঁহাতি স্পিনার ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মাত্র ৭ টেস্টে। তার চেয়ে কম টেস্টে এমন কীর্তি আছে কেবল চার্লি টার্নারের।

সুবিধা করতে পারেননি প্রথম ইনিংসে ৮০ রান করা লরকান টাকারও। আসিথার দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে যেতে হয় ১৩ রান করা এই ব্যাটারকে। দ্রুত বিদায় নিয়েছেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান কার্টিস ক্যাম্ফারও। রমেশ মেন্ডিসের লেংথ ডেলিভারিতে সুইপ করতে গিয়ে ১২ রানে ফিরেছেন তিনি। তাতে মাত্র ১০৩ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা।।

একপ্রান্ত আগলে রাখা টেক্টরকে সঙ্গ দিতে থাকেন দিনের শুরুতে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া বালবির্নি। লাঞ্চের আগে আর কোনো বিপদ ঘটতে দেননি তারা দুজন। যদিও লাঞ্চের পর হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে বালবির্নিকে। মেন্ডিসের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে মিড অফ ড্রাইভ করতে গিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ক্যাচ দেন ৪৬ রান করা আইরিশ অধিনায়ক।

বালিবির্নি ফিরলেও ধৈর্য্যশীল ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন টেক্টর। ১৫৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তরুণ এই ব্যাটার। এরপর দ্রুত রান তুলতে থাকেন তিনি। তবে টেক্টরকে সঙ্গ দিতে পারেননি আর কেউ। শেষ পর্যন্ত টেক্টর ৮৫ রান করে আউট হলে ২০২ রানে অল আউট হয় আয়ারল্যান্ড। শ্রীলঙ্কার হয়ে মেন্ডিস ৫টি ও আসিথা তিনটি উইকেট নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com