1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

চুক্তি নবায়নে পিএসজিকে যে শর্ত দিলেন মেসি

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ১০.৩৬ এএম
  • ২৮১ Time View

অবশেষে পিএসজিতে নতুন চুক্তির জন্য শর্ত বেঁধে দিলেন লিওনেল মেসি। আর যা অনুমান করা হচ্ছিল তেমনটাই ঘটেছে। মেসির বাবা জর্জে মেসি, যিনি মেসির এজেন্ট হিসেবে কাজ করেন তিনি বুধবার (২৬ এপ্রিল) পিএসজিকে জানিয়েছেন, মেসির নতুন চুক্তির ব্যাপারটা যেন ক্লাব মাথায় নেয়।

বিশ্বকাপ জয়ের পর মেসির ব্যাপারে নতুন করে ভাবার সময় হয়েছিল পিএসজির কাছে। তবে চার মাস পার হওয়ার পর এখনও নতুন চুক্তির ব্যাপারে কথা আগে বাড়ায়নি ফরাসি ক্লাবটি। যার জন্য তাদের মেসির সঙ্গে চুক্তির ব্যাপারটা মনে করিয়ে দিলেন মেসির বাবাই। ফরাসি পত্রিকা লা প্যারিসিয়েন জানাচ্ছে, নতুন চুক্তিতে মেসি যে বেতন চেয়েছেন, সেটিই নাকি দিতে চাচ্ছে না পিএসজি।

পত্রিকাটি জানিয়েছেন, মেসি বেতন বাড়াতে চায় পিএসজির সঙ্গে তার নতুন চুক্তিতে। তবে ফরাসি জায়ান্টরা তা করতে চায় না। মেসিকে আগের স্যালারিতেই নতুন চুক্তি করাতে চায়। যার কারণেই বিশ্বকাপের পর চার মাস পার হলেও এখনও মেসির সঙ্গে নতুন চুক্তি করা হচ্ছে না তাদের।

এদিকে সৌদি ক্লাব আল হিলাল মেসিকে ৪০ কোটি ডলারের এক প্রস্তাব দিয়েছে, যা গ্রহণ করলে মেসি বনে যাবেন বর্তমানে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদে। জানুয়ারিতে ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের আরেক ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ২০ কোটি ডলার পারিশ্রমিকের বিনিময়ে। তিনি এই মুহূর্তে ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদ।

তবে মেসির পক্ষ থেকে পিএসজিতে তার বাড়তি বেতন চাওয়ার কথাটি ভুয়া। কারণ, মেসি আগামী মৌসুমে পিএসজির নতুন পরিকল্পনা নিয়ে ভাবছেন। তবে এখনও সবকিছুই ধোঁয়াশার মধ্যেই রয়েছে। এদিকে বার্সেলোনাও চাইছে মেসিকে আবারও তাদের ক্লাবে ফেরাতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com