1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

বার্সায় ফেরার পথে মেসির সামনে বড় বাঁধা বেতন

  • আপডেট : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ৫.১০ পিএম
  • ২৪৪ Time View

পিএসজির সঙ্গে আগামী জুনে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। পিএসজি তাকে নতুন চুক্তির প্রস্তাব দিলেও সাড়া দিচ্ছেন না আর্জেন্টাইন এই তারকা। এরই মধ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বার্সেলোনায় ফিরতে পারেন মেসি। তবে যদি বার্সেলোনায় দ্বিতীয়বারের মতো ফিরেই যান মেসি, তা হলে তিনি বার্সেলোনার আগের স্যালারির চারভাগের এক ভাগ পাবেন।

মেসিকে আবারও ফেরাতে উঠেপড়ে লেগেছে বার্সেলোনা। কিছুদিন আগেই জানা গিয়েছিল, মেসিকে দলে আনতে নতুন স্পন্সর খুঁজছে বার্সেলোনা। এ ছাড়া মেসিকে দলে নিতে বেশকিছু খেলোয়াড়কে বিক্রিরও সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা।

তবে এবার স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের সাংবাদিক ডেভিড বার্নাবেউ রেভারটার দাবি করেছেন, মেসিকে দুই বছরের চুক্তির প্রস্তাব দেয়ার কথা ভাবছে বার্সা এবং বছরে তাকে মাত্র ১৩ মিলিয়ন ইউরো বেতন দিতে চায় ক্লাবটি। সবকিছু মিলিয়ে বছরে মেসির বেতন হবে ২৫ মিলিয়ন ইউরো! যা আগের বেতনের এক চতুর্থাংশ।

মেসি বর্তমান পিএসজি থেকে বছরে সব মিলিয়ে ১০০ মিলিয়ন ইউরো পান বলে জানিয়েছে সংবাদমাধ্যম। তাই মেসিকে ১৩ মিলিয়ন দিতে চাওয়া মানে, বেতন নয়, সেটা হবে নামমাত্র প্রস্তাব।

তবে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস বড় গলায়ই বলে যাচ্ছেন মেসিকে ফেরাতে তারা অর্থনৈতিকভাবে ব্যবস্থা গ্রহণ করছে। তবে যদি মেসির জন্য এমন সামান্য বেতনের প্রস্তাব দেয়া হয়, তাহলে সেটা মেসির জন্যই অসম্মানের হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com