1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
Title :
পুঁজিবাজারে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির, এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমল ১০ লাখে শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের শ্বশুর এএইচএম মোজাম্মেল হকের ইন্তেকাল কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ কুমিল্লা সীমান্তে ৩৩ কেজি গাঁজাসহ ৩ লাখ ৮৬ হাজার টাকার মালামাল জব্দ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন

দুই হাফ সেঞ্চুরিতে লিড নিলো আয়ারল্যান্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৩.৩২ পিএম
  • ২৯১ Time View

মিরপুর টেস্টের তৃতীয় দিনটা নিজেদের করে নিচ্ছে আয়ারল্যান্ড। শুধু তাই, ম্যাচটা বাংলাদেশের জন্য কঠিনও করে তুলতেছে তারা। ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে বড় ধাক্কা খেলেও, সেই ধাক্কা সামলে এরই মধ্যে লিড নিয়ে ফেলেছে আইরিশরা।

প্রথম ইনিংসেও হাফ সেঞ্চুরি করেছিলেন অভিষিক্ত হ্যারি টেক্টর। দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরি করলেন তিনি। তার সঙ্গে হাফ সেঞ্চুরি করে ধীরে ধীরে সেঞ্চুরির দিকেও এগিয়ে চলছেন আরেক ব্যাটার লরকান টাকার।

এ রিপোর্ট লেখার সময় দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের রান ৬ উইকেট হারিয়ে ১৮৯। ৮২ রান নিয়ে ব্যাট করছেন লরকান টাকার এবং ২৪ রান নিয়ে ব্যাট করছেন অ্যান্ডি ম্যাকব্রাইন। ৫৬ রান করে আউট হয়েছে হ্যারি টেক্টর।

দ্বিতীয় দিন শেষ বিকেলে যেভাবে উইকেট ফেলতে পেরেছিলো বাংলাদেশ, সেভাবে তৃতীয় দিন সকাল থেকে উইকেটের দেখা পাচ্ছে না। প্রথম সেশনে একমাত্র সাফল্য এসেছে শরিফুল ইসলামের হাত ধরে। দ্বিতীয় সেশনে দ্বিতীয় সাফল্যের দেখা পেয়েছেন তাইজুল ইসলাম। তার বলে এলবিডব্লিউ হয়েছেন হ্যারি টেক্টর।

দ্বিতীয় দিন শেষ বিকেলে দুই স্পিনার সাকিব আল হাসান এবং তাইজুল ইসলামের মায়াবী ঘূর্ণিজালে জড়িয়ে দ্বিতীয় দিন বিকেলেই ১৩ রানে ৪টি উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড। ১৫৫ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করার পর দ্রুত ৪ উইকেট হারানোর কারণে আইরিশদের সামনে ইনিংস পরাজয়ের শঙ্কাই তৈরি হয়েছিলো সবচেয়ে বেশি।

তবে, এই পরিস্থিতি কিছুটা সামলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করা হ্যারি টেক্টর এবং জিম্বাবুয়ের হয়ে ৮ টেস্ট খেলে আসা পিটার মুর। দ্বিতীয় দিনের ৪ উইকেট হারিয়ে ২৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছে এই দুই ব্যাটার। দিনের শুরুতে বাংলাদেশের বোলারদের চাপ সামলে ভালোভাবেই দলকে এগিয়ে নিচ্ছিলেন এই দু’জন।

কিন্তু তাদের ৩৮ রানের জুটিকে বেশিদূর এগুতে দেননি শরিফুল ইসলাম। পিটার মুরকে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। ৭৮ বলে ১৬ রান করে আউট হয়ে যান পিটার মুর। এরপর ৭২ রানের জুটি গড়েন হ্যারি টেক্টর এবং লরকান টাকার। ৫৬ রান করে তাইজুলের বলে আউট হন টেক্টর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com