1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

১০০ টাকায় বাংলাদেশের ম্যাচ দেখার সুযোগ

  • আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৫.৫১ পিএম
  • ২৫০ Time View

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পর এবার মাঠে গড়াতে যাচ্ছে আইরিশদের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ। একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে চলতি সপ্তাহের মঙ্গলবার (৪ মার্চ) থেকে। ম্যাচ শুরুর দুইদিন আগে রোববার থেকে এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে।

রোববার (২ মার্চ) টেস্ট ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-আয়ারল্যান্ডের লাল বলের লড়াই দেখতে দর্শকদের সর্বনিম্ন গুনতে হবে ১০০ টাকা।

আগের ম্যাচগুলোর মতোই টেস্ট ম্যাচের টিকিটও পাওয়া যাবে অনলাইন-অফলাইন দুই ভাবেই। আজ থেকেই অনলাইনে টিকিট কাটতে পারবেন দর্শকরা। বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে ব্যক্তিগত মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে মিলবে টিকিট। একটা জাতীয় পরিচয়পত্রে সর্বোচ্চ দুটি টিকিট পাওয়া যাবে।

অনলাইনে টিকিট কেনার পর একটি নিশ্চিতকরণ ‘টিকিট কোড’ দেয়া হবে। সেই কোড এবং জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন বুথ থেকে টিকিট সংগ্রহ করতে হবে।

অনলাইনে টিকিট একদিন আগে পাওয়া গেলেও স্টেডিয়ামে গিয়ে সরাসরি টিকিট পাওয়া যাবে আগামীকাল থেকে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। ম্যাচের দিনগুলোতেও এখানে একই সময়ে টিকিট পাওয়া যাবে।

সর্বনিম্ন ১০০ টাকায় স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারির টিকিট কেনা যাবে। এ ছাড়া ক্লাব হাউস ৩০০ টাকা, ভিআইপি ৫০০, গ্র্যান্ড স্ট্যান্ড ১০০০ ও নর্থ-সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ২০০০ টাকা নির্ধারিত করেছে বিসিবি। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল দশটা থেকে মাঠে গড়াবে আয়ারল্যান্ড-বাংলাদেশের একমাত্র টেস্ট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com