1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
Title :
পুঁজিবাজারে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির, এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমল ১০ লাখে শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের শ্বশুর এএইচএম মোজাম্মেল হকের ইন্তেকাল কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ কুমিল্লা সীমান্তে ৩৩ কেজি গাঁজাসহ ৩ লাখ ৮৬ হাজার টাকার মালামাল জব্দ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন

নারী আইপিএলের প্রথম শিরোপা মুম্বাইয়ের

  • আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩, ১২.৫০ পিএম
  • ২৮১ Time View

প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হলো নারীদের আইপিএলখ্যাত উইমেন’স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল)। আর টুর্নামেন্টটির প্রথম শিরোপা ঘরে তুলেছে মুম্বাই ইন্ডিয়ান্স উইমেন।

রোববার (২৬ মার্চ) রাত ৮টায় টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস উইমেন ও মুম্বাই ইন্ডিয়ান্স উইমেন। ম্যাচটিতে ৭ উইকেটের জয় নিয়ে প্রথম শিরোপা নিজেদের ঘরে তোলে মুম্বাই। 

ফাইনাল ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে দলটি। জবাবে ৩ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নেয় হারমানপ্রীত করের দল মুম্বাই।

No description available.

প্রথমে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই চাপে পড়ে দিল্লি। মুম্বাইয়ের ইংলিশ পেসার ইসসি ওয়াংয়ের ওই ওভারে দুই উইকেট হারায় দিল্লি। সে সময়ে দলের হাল ধরেন ওপেনার ও দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং। তিনি ২৯ বলে ৩৫ রান করে আউট হলে ধ্বস নামে ইনিংসের। দলীয় ৭৩ থেকে ৭৯ পর্যন্ত ৬ রান তুলতেই ৬ উইকেট হারায় দিল্লি। 

শেষদিকে শিখা পান্ডে ও রাধা যাদবের ৫২ রানের ঝোড়ো জুটি লড়াই করার মতো সংগ্রহ এনে দেয় দিল্লিকে। ১৭ বলে ২৭ রান করে শিখা ও ১২ বলে ২৭ রান করে রাধা অপরাজিত থাকেন। মুম্বাইয়ের পক্ষে ৩টি করে উইকেট নেন ইসসি ওয়াং ও হেইলি ম্যাথিউস।

১৩২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অল্পতেই ভাঙে মুম্বাইয়ের ওপেনিং জুটি। দলীয় ১৩ রানে আউট হন স্বস্তিকা ভাটিয়া। আর ২৩ রানের মধ্যেই ফেরেন আরেক ওপেনার হেইলি ম্যাথিউস। 

এরপর উইকেটে এসে স্কাইভার ব্রান্ট ও অধিনায়ক হারমানপ্রীত কর গড়ে তোলেন অনবদ্য জুটি। দুজনে মিলে ৭৪ বলে ৭২ রান করেন। তাতেই জয়ের সুবাতাস পেতে থাকে মুম্বাই। দলীয় ৯৫ রানে হারমানপ্রীত আউট হলে বাকি পথ পাড়ি দেন অ্যামেলিয়া কের। ৫৫ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্কাইভার ব্রান্ট। 

সংক্ষিপ্ত স্কোর–

দিল্লি: ২০ ওভারে ১৩১/৯ (মেগ ল্যানিং ৩৫, শেফালি ১১, এলিস ০, জেমিমাহ ৯, মারিজান ১৮, জোনাসেন ২, অরুন্ধতী ০, মিন্নু ১, তানিয়া ০, শিখা ২৭*, রাধা ২৭*; স্কাইভার ৪-০-৩৭-০, ওয়াং ৪-০-৪২-৩, সাইকা ৪-০-২৮-০, অ্যামেলিয়া ৪-০-১৮-২, হেইলি ৪-২-৫-৩)।

মুম্বাই: ১৯.৩ ওভারে ১৩৪/৩ (হেইলি ১৩, স্বস্তিকা ৪, হারমানপ্রীত ৩৭, স্কাইভার ৬০*, অ্যামেলিয়া ১৪*;  মারিজান ৪-০-২২-০, রাধা ৪-০-২৪-১, জোনাসেন ৪-০-২৮-১, শিখা ৪-০-২৩-০, এলিস ৩.৩-০-৩৪-০)।

ফল: ৭ উইকেটে জয়ী মুম্বাই।

প্লেয়ার অব দ্য ম্যাচ: স্কাইভার ব্রান্ট। 

প্লেয়ার অব দ্য সিরিজ: হেইলি ম্যাথিউস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com