1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

লাকি ভেন্যুতেও সবার ওপরে সাকিব

  • আপডেট : রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১১.০৪ পিএম
  • ৩০২ Time View

২০১৪ সালের পর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কোনো টি-টোয়েন্টি ম্যাচ হারেনি বাংলাদেশ। এ ভেন্যুতে স্বাগতিকদের সেরা পারফর্মার সাকিব আল হাসান। ‘লাকি স্টেডিয়ামে’ সংক্ষিপ্ত ফরম্যাটে সর্বোচ্চ রান ও উইকেটের মালিক টাইগার অধিনায়ক। সাগরিকায় বাংলাদেশের টি-টোয়েন্টি পরিসংখ্যান আয়ারল্যান্ডের বিপক্ষে আশাবাদী করছে সাকিব আল হাসানের দলকে।

বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের তরতাজা স্মৃতি নিয়ে আবারও টি-টোয়েন্টির ময়দানে বাংলাদেশ ক্রিকেট দল। ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের মিশনটা শুরু হয়েছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। চট্টগ্রামের ভেন্যুতে ইংলিশদের বিপক্ষে শুধু প্রথম টি-টোয়েন্টি খেললেও এবার পুরো সিরিজই সেখানে। যা নিয়ে স্বস্তিতেই থাকার কথা সাকিব বাহিনীর। বন্দর নগরীর ২২ গজে পরিসংখ্যান কথা বলছে পক্ষে।

জহুর আহমেদে খেলা ৭ টি-টোয়েন্টিতে জয়ের পাল্লা ভারি। সেখানে ৪টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্স আরও ভালো। সবশেষ ৩ ম্যাচেই জয় স্বাগতিকদের। ২০১৪ সালে নেপালের বিপক্ষে ৮ উইকেটের জয়টা সবচেয়ে বড় জয়। বড় অঘটন একই বছর হংকংয়ের কাছে হার।

এই ভেন্যুতে ৭ ম্যাচের বেশিরভাগেই পরে ব্যাটিং করেছে বাংলাদেশ। আগে ব্যাট করেছে ২ ম্যাচে। জিম্বাবুয়ের বিপক্ষে গড়া ১৭৫ রানের স্কোর এখানে টাইগারদের সর্বোচ্চ। আছে ১৬৬ রান করেও শ্রীলঙ্কার কাছে হারের তিক্ত অভিজ্ঞতা।

সাগরিকায় সাকিব আল হাসানের অভিজ্ঞতা অবশ্য দারুণ। সংক্ষিপ্ত ফরম্যাটে ব্যাটে-বলে বাংলাদেশের টপ পারফর্মার তিনিই। খেলেছেন ৭ ম্যাচেই। আছে ২২৩ রান। স্ট্রাইক রেট দেড়শ’র ওপরে। ১৪০’এর বেশি স্ট্রাইক রেট নিয়ে বর্তমান স্কোয়াডের নাজমুল হোসেন শান্তও আছে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায়।

বোলিংয়ে ৯ উইকেট নিয়ে শীর্ষে সাকিব। টাইগার দলপতির ইকোনমি ৬’এর নিচে। কারেন্ট স্কোয়াডের মধ্যে মোস্তাফিজও আছেন ওপরের দিকে। তবে প্রায় সাড়ে ৯ ইকোমনি রেটে  নামের প্রতি সুবিচার করতে পারেননি ফিজ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে কাটার মাস্টারের ফর্মে ফেরার অপেক্ষায় থাকবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com