1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

গাইবান্ধায় অটো চালক হত্যার ঘটনায় গ্রেফতার ১

  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৯.২৫ পিএম
  • ২৮৩ Time View

নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধায় চালককে গলাকেটে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূল আসামি ফ্যাকা চন্দ্র বর্মণকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ফ্যাকা চন্দ্র বর্মণকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এর আগে সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে গ্রেফতার করে গাইবান্ধা সদর থানা পুলিশ।

মঙ্গলবার গাইবান্ধা সদর থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান।

তিনি জানান, গত ১৭ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন জেলার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর এলাকার অটোরিকশা চালক রাজু মিয়া। পরদিন ১৮ ফেব্রুয়ারি সকালে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের রামপ্রসাদ এলাকার রেললাইনের পাশ থেকে রাজুর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২০ ফেব্রুয়ারি মামলা দায়ের হলে হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত নামে পুলিশ।

সদর থানার ওসি আরও জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যার সঙ্গে জড়িত সাদুল্লাপুর উপজেলার পশ্চিম ভাঙ্গা মোড় এলাকার মৃত ভবেশ চন্দ্র বর্মণের ছেলে ফ্যাকা চন্দ্র বর্মণকে সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে গ্রেফতার করে নিয়ে আসে গাইবান্ধা সদর থানা পুলিশ। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী জেলার পলাশবাড়ী  উপজেলার হাঁসবাড়ি এলাকা থেকে নিহত রাজুর অটোরিকশাটি উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com