1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে জুলাই-আগস্টে ২৯.৫ কোটি ডলার ঋণ সহায়তা, পরিশোধ করতে হয়েছে ৭০ কোটি নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স স্পিনিং বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

উপজেলা ছাত্রলীগ সভাপতি দুই দিনের রিমান্ডে

  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৫৪ পিএম
  • ২৫৮ Time View

ফরিদপুরে যাত্রীবাহী বাস থেকে নামিয়ে একজন স্বর্ণ ব্যবসায়ীর নিকট থেকে ২০টি স্বর্ণের বার ছিনতাই মামলায় গ্রেফতার বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিক খান সাদিদকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে ফরিদপুরের ৫ নং আমলী আদালতে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মধুখালী থানার ওসি শহিদুল ইসলাম জানান, সোমবার দুপুরে তৌফিক খান সাদিদকে ফরিদপুরের এডিশনাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৫ নং আমলী আদালতের বিচারক তরুণ বাছাড় এর আদালতে প্রেরণ করে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি জানান, এর আগে গত রবিবার রাতে রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার বহরপুর হতে তৌফিক খান সাদিদকে গ্রেফতার করে। তিনি বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে। গত শুক্রবার জেলার মধুখালী উপজেলার কামারখালী গড়াই সেতুর টোলঘরের সামনে থেকে ২০টি স্বর্ণের বার ছিনতাই করা হয়। 

এ ঘটনায় রাতে মধুখালী থানায় একটি মামলা দায়ের করেন ওই স্বর্ণের বারের মালিক। 

জানা গেছে, কুমিল্লার লাকসাম উপজেলার চান্দিনা হাসিমপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে রাসেল মিয়া শুক্রবার ঢাকা থেকে চুয়াডাঙ্গা যাওয়ার পথিমধ্যে কামারখালী গড়াই সেতুর টোল প্লাজায় পৌছালে দুর্বৃত্তরা তাকে নামিয়ে তার কাছে থাকা স্বর্ণের বারগুলো ছিনিয়ে নেন। প্রতিটি স্বর্ণবারের ওজন ১১৬.৬০ গ্রাম করে সেখানে মোট ২ কেজি ৩৩২ গ্রাম সোনা ছিলো। যার দাম আনুমানিক দেড় কোটি টাকা বলে পুলিশ জানায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ওই রাতেই মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের তারা মিয়ার ছেলে রইচ মোল্যাকে (৪০) গ্রেফতার করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর রবিবার রাতে তৌফিক খান সাদিদকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com