1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

গাইবান্ধায় নারী উদ্যোক্তা মেলা শুরু

  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩, ৬.২৬ পিএম
  • ২৩৭ Time View

নিজস্ব প্রতিনিধিঃ ঘরে বসে যারা নানা ধরণের পণ্য তৈরি করেন এবং অন লাইনে বিক্রি করেন সেইসব তরুণীদের পরিচিতি বাড়াতে গাইবান্ধা পৌর পার্কে নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। দৃষ্টিনন্দন দিঘি ঘিরে অসংখ্য স্টলে বসে নিজেদের তৈরী পণ্য সামগ্রী বিক্রি করছেন নারীরা। আয়োজকরা বলছেন, নারী উদ্যোক্তাদের আরও এগিয়ে নিতে এবং তাদের তৈরি পণ্যের প্রচার ও প্রসারের জন্য তাদের এই আয়োজন। নিজেদের সামনের দিকে এগিয়ে নিতে সবসময় ব্যতিক্রমী এই মেলার নিয়মিত আয়োজন করা হবে।

গাইবান্ধা গট ট্যালেন্ট সংগঠনের আয়োজনে পৌরপার্কে ৩দিনব্যাপী এই মেলা শুরু হয়েছে। প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। ৭৫টি ষ্টলে তরুণী উদ্যোক্তারা তাদের নিজের তৈরি নানা রকম পণ্য এই মেলায় তুলেছেন। মেলায় নারী-পুরুষ, শিশুদের জন্য পাঞ্জাবী,ফতুয়া, থ্রিপিস, বিছানার চাদর, ফ্রক রয়েছে। পাশাপাশি উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী সিঁদল, সুন্দরী ডালা, পুতির তৈরি পণ্য, কুশিকাটার পণ্য, নানা রকমের পিঠা, কেক সহ বিভিন্ন পণ্যের পসরা সাাঁজিয়ে এই মেলায় অংশ নিয়েছেন নারীরা। ক্রেতারা বলছেন, সবকিছুই সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে।

প্রবল শীতকে উপেক্ষা করে ক্রেতাদের ভীড়ে মুখরিত মেলা প্রাঙ্গন।

তরুণী ও নারী উদ্যোক্তারা মেলায় নিজের তৈরি করা পণ্য বিক্রি করতে এসে ব্যাপক সাড়া পাচ্ছেন । উদ্যোক্তারা জানান, এই মেলার মাধ্যমে তাদের পরিচিতি বাড়ছে, পণ্যের প্রচারও হচ্ছে। অন লাইনে কাজ নারী উদ্যোক্তাদের আরও এগিয়ে নিতে এরকম মেলার আয়োজনে খুশি তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com