1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বন্ড অনুমোদন

  • আপডেট : বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৬.৩০ পিএম
  • ৩১৮ Time View

বন্ড ইস্যুর মাধ্যমে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটিকে বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে।

আজ বুধবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত বিএসইসি ৮৩৭তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, অনুমোদিত বন্ডটির নাম ‘৪র্থ এআইবিএল মুদারাবা সাব-অর্ডিনেট বন্ড’ । সাত বছর মেয়াদী এই বন্ডটি নন-কনভার্টেবল, ফ্লোটিং রেট বন্ড। অর্থাৎ বন্ডটির কোনো অংশ শেয়ারে রূপান্তর হবে না। আর এর সুদের হার হবে ভাসমান।

বন্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ৫ লাখ টাকা।

উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ব্যাংকটি টায়ার-২ ক্যাপিটাল বেস (Tier-2 Capital Base) শক্তিশালী করবে। বন্ডটি স্টক এক্সচেঞ্জের অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

স্থানীয় উচ্চ সম্পদশালী ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ইস্যু করা হবে।

এই বন্ডের লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। ট্রাস্টির দায়িত্ব পালন করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com