1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

তীব্র তাপপ্রবাহে গলে যাচ্ছে ট্রেন সিগন্যাল

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৭.৫৩ পিএম
  • ১৩৮ Time View

প্রচণ্ড গরমে রাস্তার পিচ গলে যাওয়ার ঘটনা এর আগেও শোনা গেছে। কিন্তু কখনও কি দেখেছেন গরমের কারণে ট্রেনের সিগন্যাল গলে গেছে? অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটেছে ব্রিটেনে। দেশটির ন্যাশনাল রেলওয়ের পক্ষ থেকেই এমন কিছু ছবি শেয়ার করা হয়েছে।

তীব্র গরমে পুড়ছে পুরো ইউরোপ। ব্রিটেনের অবস্থাও ভয়াবহ। সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। গরমে হাঁসফাঁস করছেন ব্রিটেনের মানুষ। একদিকে গরম, অন্যদিকে দাবানল-এই দুই প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে লড়ছে ব্রিটেনসহ গোটা ইউরোপ।

ব্রিটেনের ন্যাশনাল রেলওয়ে গলে যাওয়া সিগন্যালের ছবি টুইট করে নাগরিকদের উদ্দেশে বলেছে, ট্রেনে যাত্রা শুরুর আগে ভালো করে দেখে নিন, পরিষেবা স্বাভাবিক আছে কি না। প্রবল গরমের কারণে ট্রেনের সিগন্যাল বহু জায়গায় গলে যাওয়ায় পরিষেবা ব্যাহত হচ্ছে। শুধু তাই-ই নয়, রেললাইনে আগুন ধরে যাচ্ছে। ফলে বিভিন্ন স্থানে রেল পরিষেবা সীমিত করে দেওয়া হয়েছে।

গ্রেটার ম্যাঞ্চেস্টারের বহু রাস্তায় পিচ গলে গিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। রাস্তা গলে যাওয়ার ছবিও কয়েক দিন আগেই প্রকাশ্যে আসে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুধু ব্রিটেনেই তাপপ্রবাহে মৃত্যু হয়েছে ১৩ জনের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com