1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

ডব্লিউটিওতে ভারতের বিরোধিতা

  • আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২, ২.১৬ পিএম
  • ৩৬৭ Time View

বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) ভারতের ‘অনিষ্টকর বাণিজ্য চর্চা’ আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি পাঠিয়েছে দেশটির একডজন আইনপ্রণেতা। আনুষ্ঠানিকভাবে পাঠানো এই চিঠিতে তারা যুক্তরাষ্ট্রের কৃষি ও পশুপালন খাতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানায়। খবরে ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও ইন্ডিয়ান এক্সপ্রেস

তাদের দাবি, ডব্লিউটও-এর নিয়মানুযায়ী সব দেশকে কৃষিপণ্য উৎপাদনে ১০ শতাংশ ভর্তুকি দেওয়ার কথা থাকলেও ভারত ধান, গমসহ অন্যান্য কৃষিপণ্যে ভর্তুকি দিচ্ছে ৫ শতাংশ। মোদী সরকারের ‘নিয়ম না মানা’ আর বাইডেন সরকারের ‘নিয়মকে কার্যকর করার অনিচ্ছা’ বিশ্বব্যাপী কৃষি উৎপাদন ও বাণিজ্য চ্যানেলগুলোকে নতুন মাত্রা দিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের কৃষকদের ধান-গম উৎপাদন অসুবিধা হচ্ছে।

চিঠিতে তারা ডব্লিউটিও’র সদস্য দেশগুলোর কথা বিবেচনায় নিয়ে জানায়, ভারতের ক্ষতিকর বাণিজ্য সংস্কৃতির কারণে অন্যান্য দেশগুলো ক্ষতির মুখে পড়ছে কিনা তা তদারকি করার জন্য বাইডেন প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। মূল্যস্ফীতির কারণে বিশ্বব্যাপী খাদ্যদ্রব্যের দাম বাড়ছে। বৈশ্বিক যোগান-চাহিদা ঠিক রাখতে ও খাদ্য ঘাটতি দূর করতে সমাধানের পথে আসা উচিত।

এ ইস্যুতে নিজেদের স্বার্থকে ধরে রাখতে ভারত অনড় অবস্থানে রয়েছে। ডব্লিউটিওতে ভারত এ আলোচনার বিরোধিতা করেছে। ভারতের এই বিরোধিতায় অনেক দেশ ও আন্তর্জাতিক সংগঠন সমর্থনও দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com