1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Title :
সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কখন হবে শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২ বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল-জামালপুর সড়কে বাস-বাইক সংঘর্ষে নারী নিহত টাঙ্গাইলে রোগীবান্ধব উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সভা টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলে বন্যপ্রাণির সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর শনিবার টাঙ্গাইলে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০

সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কখন হবে

  • আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১২.০১ পিএম
  • ৪৪ Time View

স্পেনের বিপক্ষে সেভাবে লড়াইটা করতে পারেনি বেলজিয়াম। বল দখলে রেখে বেলজিয়ামের রক্ষণে একের পর এক আক্রমণ করেছে লামিনে ইয়ামালরা। সেসব সামলে তবুও আশ বাঁচিয়ে রাখছিল বেলজিয়াম। কিন্তু শেষের নাটকীয়তায় দারুণ জয় তুলে নিয়েছে স্পেন। বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে পৌঁছে গেছে সেমিফাইনালে।

সেমিফাইনালে আগে থেকেই স্পেনের জন্য অপেক্ষা করছিল ফ্রান্স। টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে কোনো সুযোগই দেয়নি ফ্রান্স। আফ্রিকান দলটিকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ফরাসিরা। এবার বেলজিয়ামের বাধা পেরিয়ে তাদের সঙ্গী হলো স্পেন।

এই দুই ইউরোপীয় জায়ান্টের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে উন্মাদনার শেষ নেই। অনেকেই এই ম্যাচটিকে ‘ফাইনালের আগের ফাইনাল’ হিসেবে দেখছেন।

সেমিফাইনালে এখন কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের গতির বিপরীতে দেখা যাবে লামিনে ইয়ামালের স্পেনের চোখ ধাঁধানো টিকিটাকা ফুটবলের লড়াই। ইতিহাসের এই ধ্রুপদী দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে আছে গোটা বিশ্ব।

ইউরোপের এই দুই পরাশক্তির সেমিফাইনাল ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৫ জুলাই। বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় এই হাইভোল্টেজ ম্যাচটিতে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com