1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

আলমডাঙ্গার নাগদাহে কৃষকের সার আটকে চাঁদা দাবির অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

  • আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১০.৩১ পিএম
  • ২৪০ Time View

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের ফিল্টপাড়া গ্রামে কৃষকদের বৈধভাবে উত্তোলিত সার আটকে রেখে চাঁদা দাবির অভিযোগে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার ২০ এ ডিসেম্বর দুপুর আনুমানিক দেড়টার দিকে নাগদাহ ফিল্টপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাগদাহ এলাকার কয়েকজন কৃষক সরকারি বরাদ্দ অনুযায়ী সার উত্তোলন করে নিজেদের জমিতে প্রয়োগের জন্য নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্বৈরাচার আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত ফিল্টপাড়া এলাকার মৃত সোমা বিশ্বাসের ছেলে জাহিদসহ কয়েকজন ব্যক্তি সার কোথায় নিয়ে যাওয়া হচ্ছে—এ প্রশ্ন তুলে কৃষকদের গাড়ি আটকে দেন। পরে তারা জোরপূর্বক সার দাবি করেন এবং সার না পেয়ে কৃষকদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা চালান।

কৃষকরা টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা বিভিন্ন হুমকি-ধামকি দিতে থাকেন এবং বিভিন্ন মহলে ফোন করে চাপ সৃষ্টি করেন। একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত হলে এলাকাবাসীও সেখানে জড়ো হন।

খবর পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির ঘটনাস্থলে এসে কাগজপত্র যাচাই-বাছাই করেন। যাচাই শেষে তিনি নিশ্চিত করেন যে, কৃষকদের কাছে সরবরাহকৃত সার সম্পূর্ণ বৈধ এবং সঠিক প্রক্রিয়ায় উত্তোলন করা হয়েছে। এরপর পুলিশের সহায়তায় কৃষকদের সারের গাড়ি ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় অভিযোগ উঠেছে, জাহিদ আলী, ছোট বুড়োর ছেলে সুজন ও রাজন, মেতু বিশ্বাসের ছেলে মেহেদী, ইব্রাহিম হোসেনের ছেলে হাসাবুল ওই এলাকায় সুদি ব্যবসা এবং মাদকের ব্যবসা করেন বলে জানা গেছে এছাড়াও কয়েকজন স্থানীয় মাছ ব্যবসায়ী সেখানে ভিড় করে মব সৃষ্টি করেন এবং কৃষকদের পাশাপাশি সংশ্লিষ্টদের হুমকি দেন। এমনকি পরে তারা ডিলার ক্রেতা এবং স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মী মো. আব্দুল্লাহ হককে  হুমকি প্রদান করেন বলে অভিযোগ রয়েছে।

কৃষি বিভাগ জানাই সঠিকভাবে সার বিক্রি করেছে ডিলার কর্তৃপক্ষ এবং কৃষকরা এখান থেকে সঠিক ভাবে সার কিনেছে এখানে মব সৃষ্টি করা হয়েছে

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com