1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিয়ম বহির্ভূত ব্যবসা পরিচালনা করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৫.২৬ পিএম
  • ১৬৫ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দামুড়হুদা বাজারে তদারকিমূলক অভিযানে নিয়ম বহির্ভুত ব্যবসা পরিচালনা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করায় দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার বেলা পৌনে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান,

নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সোমবার

দামুড়হুদা উপজেলার দামুড়হুদা বাজারে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

বেলা পৌনে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষধ ও জ্বালানী গ্যাস তদারকি করা হয়।

এ সময় নিয়ম বহির্ভুত ব্যবসা পরিচালনা করার জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় আলমগীর হোসেন এর প্রতিষ্ঠান মেসার্স আলমগীর এন্টারপ্রাইজ এন্ড ক্রোকারিজ গার্ডেনকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুসারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য মেজবাউদ্দীন এর প্রতিষ্ঠান মেসার্স জননী ফার্মেসীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বমোট দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে ত্রুটি সংশোধনপূর্বক ব্যবসা পরিচালনার করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটা টীম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com