1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

হবিগঞ্জে এই প্রথম নারী পুলিশ সুপার পেলো

  • আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৬.২৫ পিএম
  • ১৮১ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলায় প্রথম বারের মতো একজন নারী কর্মকর্তাকে পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। মোছা. ইয়াছমিন খাতুনকে জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৬-নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে পদায়ন করা হয়। বর্তমানে তিনি মানিকগঞ্জে কর্মরত ছিলেন। এর আগে তিনি ঢাকা এন্টি টেররিজম ইউনিট ও ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপারসহ একাধিক গুরুত্বপূর্ণ ইউনিটে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পদায়নের পর আগামী দুয়েক দিনের মধ্যেই তিনি হবিগঞ্জে যোগদান করবেন। এর আগে হবিগঞ্জে গৌতম কুমার দাসকে পুলিশ সুপার হিসেবে পদায়নের সিদ্ধান্ত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে লটারির মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় মোট ৬৪ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়। সেই তালিকার অংশ হিসেবেই মোছা. ইয়াছমিন খাতুনকে হবিগঞ্জে পদায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। শিক্ষাজীবনে তিনি পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন।

পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য তিনি ইংল্যান্ডে গমন করে একটি উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৬ সালে ২৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন। দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে পূর্ববর্তী কর্মস্থলগুলোতে তিনি প্রশংসিত হয়েছেন। তার এই পদায়নের খবর ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছেন। সচেতন মহলের প্রত্যাশা, তার নেতৃত্বে হবিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটবে এবং অপরাধ দমনে আরও গতিশীল ভূমিকা রাখা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com