1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

বাড়ির পাশে ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ

  • আপডেট : মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৬.৪২ পিএম
  • ২০৩ Time View

গাইবান্ধা জেলা প্রতিনিধি; গাইবান্ধার পলাশবাড়ীতে বাড়ির পাশের আমগাছ থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের আমতলী মধ্যপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অমল দাস (৪৯) ওই গ্রামের প্রয়াত ষষ্টি দাসের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আমতলী এলাকায় অমল দাসের একটি মনিহারি দোকান ছিল। কিছুদিন আগে দোকানটি বন্ধ করে দেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর পারিবারিক কলহ চলে আসছিল। একপর্যায়ে অমল দাসকে রেখে স্ত্রী তাঁর বাবার বাড়ি বগুড়ায় চলে যান। এদিকে অমল দাস ঋণের বোঝা মাথায় নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন।

আজ সকালে অমল দাসের মরদেহ তাঁর বাড়ির পাশের একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী উপজেলার হরিণাবাড়ি পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক রায়হান আলী। তিনি বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এটা হত্যা না আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল ওহাব মুঠোফোনে বলেন, অমল দাস অভাব-অনাটনের মধ্যে ছিলেন। মাঝে মধ্যে তিনি তাঁকে সহায়তা করেছেন। অভাবের কারণে তাঁর ঋণও ছিল। হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যা করতে পারেন অমল। ঘটনাটি পুলিশ তদন্ত করছে। নিহতের ছোটভাই সুমন দাস নিজের ভাষায় বলেন, ‘হামার দাদার কামকাজ আচিলো না। হামরাও তাক সাহায্যো করচি। কিজন্নে গলাত দরি দিয়া মরলো, হামরা তাক জানিনে।’

মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা মুঠোফোনে বলেন, এই ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। থানায় কেউ অভিযোগ দেয়নি। ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com