1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

আয়কর রিটার্ন জমার সময় ৩১ মার্চ পর্যন্ত, বাকি মাত্র ৭ দিন

  • আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১০.৩১ এএম
  • ২৪১ Time View

আগামী ৩১ মার্চ পর্যন্ত ২০২৫-২৬ অর্থবছরের ব্যক্তি করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। সময় আছে আর মাত্র সাত দিন। এর মধ্যে রিটার্ন জমার সব আনুষঙ্গিক কাজ শেষ করতে হবে। এবার অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক।

তাই দেরি না করে এখনই রিটার্ন জমা দেওয়ার সব কাজ শেষ করে ফেলুন। এবার যেহেতু অনলাইনে রিটার্ন জমা দিতে হবে, তাই শুক্র ও শনিবারের মতো সাপ্তাহিক ছুটির ঝামেলা নেই। ঘরে বসেই অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। এনবিআরের রিটার্ন জমার অনলাইন সিস্টেম ঈদসহ সব ধরনের ছুটিতেও খোলা রাখা হয়েছে।

এর আগে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় তিন দফায় এক মাস করে বাড়ানো হয়েছিল। সাধারণত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন থাকে ৩০ নভেম্বর। কিন্তু প্রতিবছর এনবিআর একাধিকবার এই রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করে।

কিছু ব্যতিক্রম ছাড়া এবার সবাইকে অনলাইনে রিটার্ন দিতে হবে। এনবিআর সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের প্রায় ১ কোটি ২০ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। করযোগ্য আয় থাকলে টিআইএনধারীদের রিটার্ন দিতে হয়। এই পর্যন্ত ৪১ লাখ টিআইএনধারী রিটার্ন দিয়েছেন। ৫০ লাখের বেশি অনলাইনে রিটার্ন জমার জন্য নিবন্ধন নিয়েছেন।

অনলাইনে দেবেন কীভাবে

সব করদাতাকে রিটার্ন দিতে হলে এই ওয়েবসাইটে গিয়ে জমা দিতে হবে। এ জন্য প্রথমে নিবন্ধন নিতে হবে। নিবন্ধন নিয়ে পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার রিটার্ন জমা দিতে পারবেন।

অনলাইনে আয়কর রিটার্ন বা ই-রিটার্ন দিতে কোনো কাগজপত্র আপলোড করতে হয় না। শুধু তথ্য দিলেই হবে। অনলাইনে রিটার্ন দেওয়ার সময় ঘরে বসেই কর দিতে পারবেন। যেমন ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করতে পারেন।

শেষ সময়ের তাড়াহুড়া নয়

শেষ সময়ে রিটার্ন জমায় তাড়াহুড়া করবেন না। এতে ভুল হওয়ার ঝুঁকি থাকে। ফলে আপনি কর ফাঁকির অভিযোগে জরিমানাসহ নানা ধরনের আইনি প্রক্রিয়ার সম্মুখীন হতে পারবেন।

কী করবেন

শেষ সময়ে রিটার্ন জমার আগে কিছু করণীয় অনুসরণ করতে পারেন। যেমন—
১. সময়ের আগে আয়-ব্যয়ের হিসাব প্রস্তুত রাখুন।
২. প্রয়োজনীয় কাগজপত্র আগেই সংগ্রহ করুন, যেন অনলাইন সহজেই তথ্য দিতে পারেন।
৩. অনলাইনে জমা দিলে আগে থেকেই লগইন ও তথ্য যাচাই করুন।
৪. অনলাইনে জমার আগে সব তথ্য আরেকবার যাচাই করুন।
৫. প্রয়োজন হলে কর পরামর্শকের সহায়তা নিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com