1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Title :
আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদ জামাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা ফরিদপুরের ভাঙ্গায় রাতের দুর্ঘটনায় নিহত দুই মোটরসাইকেল আরোহী জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৭টায় কুইজ বক্স বিডির “ওয়ার্ল্ড কাপ ফিভার ২০২৬”, মেগা পুরস্কার Realme C85 Pro ও প্রতি স্টেজে ১০ হাজার টাকা পুরস্কার হবিগঞ্জ ছেলের আঘাতে পিতার মৃত্যু, আটক ৩জন দিনাজপুরের বীরগঞ্জে ৩৩১ জনকে পবিত্র ঈদুল আযহার সহায়তা প্রদান কোরবানির চামড়া সংগ্রহে বড় প্রস্তুতি নিচ্ছে ট্যানারি খাত ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের নির্দেশনা

মবকে কঠোরভাবে দমন করা হবে : মির্জা ফখরুল

  • আপডেট : সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ২.৪৪ পিএম
  • ১৫৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি যে কথা বলে সেটা কাজ করে দেখায় মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু পাম্পে আমরা দেখেছি ভাঙচুর হয়েছে। আমরা বলতে চাই কোনো মব তৈরি করতে দিব না, মবকে কঠোরভাবে দমন করা হবে। গায়ের জোড়ে আইনের বাইরে গিয়ে কেউ কোনো কাজ করবেন না।

আজ সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদের জন্য বড় ক্ষতি করবে। সামনের দিনগুলো খুব একটা ভালো হবে না, সব কিছু দাম বাড়বে। এটাকে মোকাবিলা করেই সরকার কাজ করতেছে। কিন্তু কিছু পাম্পে আমরা দেখেছি ভাঙচুর হয়েছে। আমরা সরাসরি বলতে চাই কোনো মব তৈরি করতে দিব না, কঠোরভাবে দমন করা হবে মবকে। গায়ের জোড়ে আইনের বাইরে গিয়ে কেউ কোনো কাজ করবেন না।

মির্জা ফখরুল বলেন, কিছু সংখ্যক নেতা বের হয়েছে যারা বেহেশতে যাওয়ার টিকিট দিচ্ছে, কিন্তু বেহেশত তো দিতে পারল না এবার। আমরা আমাদের কাজ দিয়ে ইনশাআল্লাহ বেহেশতে যাব। একটা জিনিস মনে রাখবেন, ধর্মকে বিক্রি করে কিছু করা যায় না।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিএনপি যে কথা বলে সেটা করে দেখায়, আমরা আমাদের কাজ করে ইবাদত করে বেহেস্তে যাব। ধর্মকে ব্যবহার করে কেউ বেহেস্তে যেতে পারে না।

প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, সৎভাবে কাজ করবেন, কেউ যাতে অভিযোগ করতে না পারে যে খাল খনন হয়নি।

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের নেহা নদী পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৪২ লাখ টাকা। কাজটির বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com