1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Title :
ধাপে ধাপে দুর্বল ব্যাংক পুনর্গঠন করছে বাংলাদেশ ব্যাংক এসএমই ফাউন্ডেশনের বড় উদ্যোগ: ৪৪০ কোটি টাকার ঋণ পাচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি নিয়ে জামায়াতের সঙ্গে বৈঠকে ইসি দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

ট্রাস্ট ব্যাংকের স্মার্ট পয়েন্ট উদ্বোধন ও স্মার্ট টেলার মেশিন (STM) চালু

  • আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১২.১৩ পিএম
  • ২৫৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ Trust Bank PLC সম্প্রতি তাদের স্মার্ট পয়েন্ট চালু করেছে এবং এর মাধ্যমে দেশের প্রথম স্মার্ট টেলার মেশিন (STM) চালু করা হয়েছে, যা ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং গ্রাহক সুবিধা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ট্রাস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি স্মার্ট পয়েন্টটি উদ্বোধন করেন।

মহাখালীস্থ এসকেএস টাওয়ারে স্থাপিত এই স্মার্ট পয়েন্টে রয়েছে স্মার্ট টেলার মেশিন (STM) এবং ক্যাশ রিসাইক্লিং মেশিন (CRM), যার মাধ্যমে গ্রাহকরা দ্রুত ও সহজে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এসব মেশিনের মাধ্যমে গ্রাহকরা তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্ট খোলা, ডেবিট কার্ড গ্রহণ, টাকা উত্তোলন ও জমা, ঋণের আবেদন, স্টেটমেন্ট সংগ্রহসহ বিভিন্ন ব্যাংকিং সেবা নিতে পারবেন। এই স্মার্ট পয়েন্ট ডিজিটাল ব্রাঞ্চ হিসেবে কাজ করবে, ফলে গ্রাহকদের অনেক ক্ষেত্রেই সরাসরি শাখায় যাওয়ার প্রয়োজন হবে না।

দেশে প্রথমবারের মতো চালু হওয়া স্মার্ট টেলার মেশিন (STM) এর মাধ্যমে গ্রাহকরা তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্ট খোলা এবং ডেবিট কার্ড গ্রহণের সুবিধা পাবেন, যা গ্রাহক সেবাকে আরও দ্রুত ও আধুনিক করে তুলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ব্যাংকের প্রধান কার্যালয়ের সিনিয়র নির্বাহীগণ ও শাখা ব্যবস্থাপকগণ।

স্মার্ট পয়েন্ট ও স্মার্ট টেলার মেশিন (STM) চালুর মাধ্যমে ট্রাস্ট ব্যাংক উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর এবং গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা প্রদানের কৌশলগত অগ্রাধিকারকে আরও সুদৃঢ় করেছে। ব্যাংকটি পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে স্মার্ট পয়েন্ট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com