1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামীর মানববন্ধন

  • আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৫.৪৩ পিএম
  • ৪৭ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: প্রপোশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে আজ ১৫ অক্টোবর বুধবার সকাল ১১ টার সময় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখা। মানববন্ধনে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের হাতে ছিল দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন।

মানববন্ধন কর্মসূচিতে প্রধান দাবিগুলোর মধ্যে ছিলউভয় কক্ষে পিআর (PR) পদ্ধতিতে নির্বাচন চালু করা। জুলাই সনদ বাস্তবায়ন।নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।সকল গণহত্যার বিচার; এবং জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমির মোঃ রুহুল আমিন। তিনি বলেন, “পিআর পদ্ধতি ও জুলাই সনদ পাশাপাশি স্বৈরাচারী শেখ হাসিনার বিচার ও জাতীয় পার্টির নিষিদ্ধ এবং দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে।” তিনি পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর জোর দেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, দারুস সালাম সহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com