1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার ইস্যুতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে, এনবিআর চেয়ারম্যান

  • আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১০.৩৯ পিএম
  • ৭৮ Time View

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, পূবালী ব্যাংকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লকার ইস্যুতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) শেখ হাসিনার নামে থাকা পূবালী ব্যাংকে একটি লকারের অস্তিত্ব খুঁজে পায়। এছাড়া শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার যৌথ নামে সঞ্চয় হিসাব এবং শেখ হাসিনার একক নামে এফডিআর (ফিক্সড ডিপোজিট রিসিট) হিসাবেরও সন্ধান মিলেছে।

এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান বলেন, “গোয়েন্দাদের কাজ তারা করছে। গোপনীয়ভাবে এসব কাজ করা স্বাভাবিক। তবে বিষয়টির বিস্তারিত এখনও আমার জানা নেই।”

সিআইসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দায়িত্বে থাকাকালে শেখ হাসিনা দু’বার ওই লকার খুলেছিলেন। তিনি আরও বলেন, “লকারের একটি চাবি শেখ হাসিনার কাছে রয়েছে। তাই এটি খোলার আগে আমাদের কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী লকার খোলার কার্যক্রম শুরু করা হবে।”

গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনার ব্যাংক হিসাব ও লকার সংক্রান্ত তথ্য চেয়ে সিআইসি সব ব্যাংকে চিঠি পাঠিয়েছিল। তবে এখনও ওই লকারে কী রয়েছে, তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে সিআইসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com