1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

পটুয়াখালীর দুমকীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১০.৩৯ পিএম
  • ১১৬ Time View

বরিশাল অফিস: পটুয়াখালীর দুমকীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানে শোভাযাত্রা, আলোচনা সভা, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচিতে সভাপতিত্ব করেন দুমকি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ অহেদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মামুন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহ-সাধারণ সম্পাদক মজিবুর রহমান। এছাড়া দুমকি উপজেলা সদস্য সচিব মাছুদুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুছা ফরাজী সহ সকল স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার সকাল ১১টায় উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি মো. মামুন তার বক্তব্যে বলেন, স্বেচ্ছাসেবক দলের সদস্যরা সমাজে দায়িত্বশীল ও উদারচেতা নাগরিক হিসেবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুব সমাজকে সুস্থ, সক্রিয় ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল দায়িত্ব। আমাদের নেতা তারেক রহমান সর্বদা যুবসমাজকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছেন। তার নেতৃত্বে আমরা দেশের সকল স্তরে যুবকল্যাণমূলক কার্যক্রম আরও সফলভাবে বাস্তবায়ন করতে পারছি। এই প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে যে, সংহতি ও একতা থাকলেই সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।

এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরে শহীদ জসিম উদ্দীন হাওলাদারের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করা হয় এবং কবর জিয়ারত করা হয়। কবরের পাশে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়।

উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের নেতারা বিভিন্ন সামাজিক দায়িত্ব ও যুবকল্যাণমূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com