1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

প্রেমের টানে খুলনায় এসে বিয়ে করলেন চীনা যুবক

  • আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫, ১১.১৯ এএম
  • ৮৬ Time View

ফেসবুকে পরিচয়, এরপর পরিণয়। প্রেমের টানে খুলনার দাকোপে চলে এসেছেন চীনের সিচুয়ান প্রদেশের যুবক ঝাং বুথাও। বিয়ে করেছেন দাকোপের চালনা পৌরসভার আসাভুয়া খ্রিস্টান পল্লীর বাসিন্দা পিংকি সরকারকে। এই দম্পতিকে দেখতে গ্রামে ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চীনের সিচুয়ান প্রদেশে রেস্টুরেন্টের ব্যবসা ছিল ঝাং বুথাওয়ের। এসএসসি পরীক্ষার পর বাড়িতে থাকতেন পিংকি। তার বাবা স্বপন সরকার একজন ভ্যানচালক। ফেসবুকে পিংকির সঙ্গে পরিচয় হয় ঝাং বুথাওর। তবে, তাদের কেউই একে অন্যের ভাষা বুঝতেন না। ভাষা বুঝতে তারা সাহায্য নেন গুগল ট্রান্সলেটরের। গুগল ট্রান্সলেটরের মাধ্যমে দুইজনের মধ্যে শুরু হয় আলাপ। পরে সম্পর্ক গড়ায় পরিণয়ে। 

তখন ঝাং বুথাও সিদ্ধান্ত নেন বাংলাদেশ আসার। গত জুন মাসের শেষে তিনি দেশে আসেন। কয়েকদিন পরই মোংলায় খ্রিস্টান রীতিতে তাদের বিয়ে হয়। এখন এই দম্পতি দাকোপেই আছেন।

সম্প্রতি আসাভুয়া গ্রামে পিংকির বাড়ি গিয়ে দেখা যায়, প্রতিদিনই আশপাশের গ্রাম থেকে মানুষ তাদের দেখতে আসছেন। সবার সঙ্গে হাসিমুখে কথা বলছেন তারা। ঝাং বুথাও-এর কথা বুঝতে না পেরে সবাই আনন্দ উপভোগ করছেন। শুরুতে খাবারে সমস্যা হলেও এখন বাংলাদেশি খাবারেই মানিয়ে নিয়েছেন ঝাং বুথাওয়ে।

নববধূ পিংকি সরকার বলেন, ‌‍“শ্বশুরবাড়ির লোকজন অনলাইনে আমাদের বিয়ে দেখেছেন। তারাও ‍খুব খুশি। ঝাং বুথাও এখানে ছোট ব্যবসা করার পরিকল্পনা করছে। এর মধ্যেই তিনি আমার পাসপোর্ট ও ভিসা করাবেন। আমার মন চাইলে আমাকে চীনে নিয়ে যাবেন তিনি।”

মোবাইল অ্যাপের সাহায্যে ঝাং বলেন, “পিংকি এবং ওদের পরিবারের সবাই খুব ভালো। বাংলাদেশের মানুষও অনেক ভালো। আমি এখানে থেকে ব্যবসা করতে চাই।”

পিংকির বাবা স্বপন সরকার বলেন, “প্রথম দিকে জামাইয়ের কথা বুঝতে পারতাম না। মোবাইলের অ্যাপের মাধ্যমে কথা বলি। ওর আচার ব্যবহার ভালো। ঈশ্বর ওদের সুখি করুক এটাই প্রার্থনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com