1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

বৌদি পালিয়ে গেছে’, ভাইয়ের বিচ্ছেদ নিয়ে রসিকতা সালমানের

  • আপডেট : সোমবার, ২৩ জুন, ২০২৫, ১.০৪ পিএম
  • ৭২ Time View

বলিউডের ‘ভাইজান’ সালমান খান মানেই খোলামেলা মন্তব্য, মজার গল্প আর অকপট রসিকতা। সম্প্রতি নেটফ্লিক্সের জনপ্রিয় টক শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অতিথি হয়ে এসে ফের আলোচনায় তিনি। তবে এবার আলোচনার কেন্দ্রে তার ব্যক্তিগত নয়, বরং ভাই সোহেল খান এবং সোহেলের সাবেক স্ত্রী সীমা সাজদেহ।

কপিল শর্মার সঙ্গে আড্ডায় নিজের বান্দ্রার ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর গল্প বলতে গিয়ে এক হাস্যরসাত্মক ঘটনার স্মৃতিচারণা করেন সালমান। 

তিনি বলেন, ‘আমাদের বাড়ির দরজা সব সময় খোলা বন্ধুদের জন্য। একবার ফোটোগ্রাফার অবিনাশ গওয়ারিকর কয়েক দিনের জন্য থাকতে চেয়েছিল, কিন্তু সেই ‘‘কয়েক দিন’’ শেষ পর্যন্ত হয়ে গেল কয়েক বছর! সে বলেছিল, যতক্ষণ না নতুন ফ্ল্যাট পায়, ততদিন থাকবে। পরে জানাল, ফ্ল্যাট পেয়েও গ্যালাক্সি ছাড়েনি।’

এই অংশে এসেই সালমানের রসিক মন্তব্য, ‘আর তখনই সোহেল পালিয়ে গিয়ে বিয়ে করল। আর এখন তো সীমাও পালিয়ে গেছে।

এই কথা শুনে হাসি চেপে রাখতে পারেননি অনুষ্ঠানে উপস্থিত নবজ্যোত সিং সিধু ও অর্চনা পূরণ সিং। ভাইয়ের ডিভোর্স নিয়েও এমন অকপট রসিকতা যে শুধু সালমানের পক্ষেই সম্ভব, তা বলাবাহুল্য। তবে জানা যায়, ঘর খালি না করায় সোহেল খান বেশ বিরক্ত ছিলেন সেই সময়। কিন্তু অবিনাশ ছিলেন একেবারেই নির্লিপ্ত।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে সোহেল খান ও সীমা সাজদেহ বিয়ে করেন। তাদের দুই সন্তান রয়েছে—একজনের জন্ম ২০০০ সালে, অন্যজনের ২০১১-তে। তবে ২৪ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে ২০২২ সালে। বর্তমানে সীমা সাজদেহ নতুন সম্পর্কে রয়েছেন বলেও বলিউড সূত্রে গুঞ্জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com