1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় সিলেটে অপরাধ জগতের অন্তরালে বাপ্পির ভয়ংকর ফাঁদ, স্বস্থি ফিরে পেয়েছে তোপখানাবাসী ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) চেয়ারম্যান হলেন আলমডাঙ্গার কৃতি সন্তান ওয়ালিউর রহমান

  • আপডেট : রবিবার, ২২ জুন, ২০২৫, ৫.৩২ পিএম
  • ৬২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)-এর ২০২৩-২৫ সেশনের ১১তম সভায় সংগঠনের পরিচালক ও সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার গোয়ালবাড়ি গ্রামের কৃতি সন্তান ওয়ালিউর রহমান। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত বোর্ড সভার মাধ্যমে তিনি সবার সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হন।

ওয়ালিউর রহমান দীর্ঘদিন ধরে বিএফএ-র ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সুনামের সঙ্গে। তিনি শুধু সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রমেই নয়, বরং দেশের সার ও কৃষি-উৎপাদন খাতে একজন সক্রিয় উদ্যোক্তা হিসেবে পরিচিত। ফার্টিলাইজার ও অ্যাগ্রো বিজনেসে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা তাঁকে এ খাতে নেতৃত্ব দেওয়ার জন্য বিশেষভাবে উপযুক্ত করেছে।

নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, “বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এই দেশের কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে সার শিল্পের সুষ্ঠু ও কার্যকর ভূমিকা অপরিহার্য। কিন্তু দুঃখজনকভাবে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) কার্যক্রম একেবারেই নিষ্ক্রিয় ছিল। এখন সময় এসেছে বিএফএ-কে আরও গতিশীল ও কার্যকর একটি সংগঠনে রূপান্তর করার। আমার প্রতি আস্থা রেখে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করায় আমি ডিরেক্টর ও সদস্যবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, তাঁর নেতৃত্বে বিএফএ কৃষকদের চাহিদা, কৃষি উৎপাদনের স্থায়িত্ব এবং সার সরবরাহ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই নির্বাচনের মাধ্যমে আশা করা হচ্ছে, বিএফএ নতুন দিশা ও গতির সঙ্গে দেশের কৃষিখাতে উন্নয়নে আরও অগ্রণী ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com