1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে কী বললেন ডাকোটা জনসন

  • আপডেট : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১২.১০ পিএম
  • ১১১ Time View

হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন দীর্ঘ ১৫ বছরের অভিনয় জীবনে প্রথমবারের মতো ইন্টিমেসি কো-অর্ডিনেটরের (অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সমন্বয়ক) সঙ্গে কাজ করলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন তিনি। ।

‘ফিফটি শেডস অব গ্রে’ ট্রিলজিতে খোলামেলা দৃশ্যে অভিনয় করে আলোচনায় আসেন ডাকোটা। তবে সে ছবিতে ইন্টিমেসি কো–অর্ডিনেটর ছিলেন না। অ্যামি পোহলারের পডকাস্ট গুড হ্যাং-এ দেওয়া সাক্ষাৎকারে সে কথাও জানান ডাকোটা জনসন।

প্রথম ইন্টিমেসি কো–অর্ডিনেটর সম্পর্কে তিনি বলেন ‘সে দারুণ’। আসলে ব্যাপারটা খুব চমৎকার লেগেছে। কারণ, আমি তো এত দিন ধরে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে এসেছি। কিন্তু সত্যি বলতে, সেগুলো পর্দায় দেখতে আকর্ষণীয় লাগলেও শুটিং মোটেই তা নয়।’

ডাকোটার ভাষ্য অনুযায়ী, যেকোনো অন্তরঙ্গ দৃশ্যের আগে তিনি চরিত্র বিশ্লেষণ করে নেন—চরিত্রটি কে? দর্শকের কাছে সে কেমন? তার দর্শক কী? গৃহিণী? একাকী? ভীত? রক্ষণশীল? এসব জানার পর চরিত্রের প্রযোজনে অন্তরঙ্গ দৃশের শুটিংয়ে রাজি হন তিনি।

‘ফিফটি শেডস’ ফ্র্যাঞ্চাইজিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে জনসন আগেও মুখ খুলেছিলেন অভিনেত্রী। ২০২২ সালে ভ্যানিটি ফেয়ারকে তিনি বলেন, এই ছবিগুলো তৈরি করা ছিল ‘প্রায় উন্মাদনার মতো করে।’

‘আমি যেটা চেয়েছিলাম, ছবির চূড়ান্ত সংস্করণ তার থেকে একেবারেই আলাদা ছিল,’ বলেছিলেন তিনি। সাক্ষৎকারে তিনি আরও বলেন, ‘আমি অডিশন দিই, তখন ‘পারসোনা’ ছবির একটা মনোলগ পড়েছিলাম। তখন ভেবেছিলাম, এই কাজ বুঝি বিশেষ কিছু হতে চলেছে। কিন্তু পরে যা হলো, তা আসলে একেবারেই অন্য রকম কিছু। সবকিছু মিলিয়ে ছবিগুলোর অংশ হতে পেরেছি বলে কৃতজ্ঞ। তবে সিনেমাটি ছিল আমার জন্য কঠিন যাত্রা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com