1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

দুই বছরের সম্পর্ক ছিল দীপিকার সঙ্গে

  • আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫, ৯.৫৩ এএম
  • ১৯২ Time View

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এখন একদিকে অভিনয়জগতে ব্যস্ত, অন্যদিকে স্বামী রণবীর সিং ও কন্যা দুয়াকে নিয়ে পারিবারিক জীবন উপভোগ করছেন। এরই মাঝে আলোচনায় উঠে এল তার অতীত প্রেমজীবনের একটি অধ্যায়। দীপিকার ‘প্রাক্তন’ প্রেমিক হিসেবে এবার মুখ খুলেছেন মডেল ও অভিনেতা মুজাম্মিল ইব্রাহিম।

সম্প্রতি ভারতীয় উপস্থাপক সিদ্ধার্থ কান্নানের একটি পডকাস্টে অংশ নিয়ে মুজাম্মিল জানান, দীপিকার সঙ্গে তার দীর্ঘ দুই বছরের সম্পর্ক ছিল। সেই সময় দুজনেই বলিউডে নিজেদের অবস্থান তৈরি করার পথে ছিলেন। দীপিকা তখন অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে মরিয়া, আর মুজাম্মিল নিজেকে বলিউডে উঠতি তারকা হিসেবে চিনিয়ে ফেলেছেন।

স্মৃতিচারণ করে মুজাম্মিল বলেন, ‘দীপিকা তখন সদ্য মুম্বাই এসেছেন, ক্যারিয়ার গড়ার চেষ্টা করছেন। আমরা তখন একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ি। হাতে টাকা-পয়সা তেমন ছিল না। তাই বৃষ্টির দিনে রিকশায় বসে সময় কাটাতাম। পরে আমি গাড়ি কিনলে দীপিকা খুব খুশি হয়। তখন থেকে আর রিকশার প্রয়োজন হয়নি।’

তিনি আরও জানান, দীপিকার জন্মদিনে এক ডিজে বন্ধুর বাড়িতে আয়োজিত পার্টির স্মৃতি আজও স্পষ্ট তার মনে। দীপিকার প্রিয় গান বারবার চালিয়ে সেদিন অনেক আনন্দ করেছিলেন তারা। ‘ওর পছন্দ তখন থেকেই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল,’ বলেন মুজাম্মিল।

তবে ভালোবাসার সেই অধ্যায় বেশি দূর টেকেনি। সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন মুজাম্মিল নিজেই। তবুও আজও দীপিকার প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। তিনি বলেন, ‘আজ আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। মানুষ আমাকে এখন আর চিনেও না। কিন্তু আমি দীপিকার বড় অনুরাগী। ওর কোনো ছবি মিস করি না। দীপিকা সত্যিই অসাধারণ মানুষ,’।

বিয়ের পরেও একাধিকবার দীপিকার সঙ্গে যোগাযোগ হয়েছিল বলেও দাবি করেন মুজাম্মিল। যদিও দীপিকা কখনো মুজাম্মিলের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি এবং তাদের নিয়ে বলিউডে কখনো কোনো গুঞ্জনও শোনা যায়নি।

উল্লেখ্য, দীপিকা পাড়ুকোন ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন। পরবর্তীতে ‘রাম লীলা’ সিনেমার সেটে রণবীর সিংয়ের সঙ্গে প্রেম শুরু হয় তার। ২০১৮ সালে বিয়ের পর তাদের সংসারে ২০২৪ সালে আসে কন্যা সন্তান ‘দুয়া’। দীপিকার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই ছিল তুঙ্গে, তবে মুজাম্মিল ইব্রাহিমের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com