1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

ছোট ছেলেকেও বিয়ে করাচ্ছেন গায়ক আসিফ

  • আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫, ৭.৫৪ এএম
  • ১০০ Time View

বাংলা গানের নন্দিত সংগীতশিল্পী আসিফ আকবর বরাবরই ছেলে-মেয়েদের দ্রুত বিয়ের বিষয়ে সচেতন। একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা-মায়ের প্রতি সন্তানদের দ্রুত বিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

আসিফ কেবলই আহ্বানেই থামেন এমনও কিন্তু নন। নিজের সন্তানদের নিয়েও বেশ সচেতন এই গায়ক। বছর তিনেক আগেই বড় ছেলে শাফকাত আসিফ রণ’র বিয়ে দিয়েছেন তিনি। এবার দিলেন ছোট ছেলেও বিয়ের খবর। 

আসিফের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র’র বাগদান সম্পন্ন হয়েছে গত জানুয়ারি মাসেই। তবে বিষয়টি প্রকাশ্যে এনেছেন মঙ্গলবার (২৭ মে)।

মঙ্গলবার বিকেলে ফেসবুকে ছেলের দুইটি ছবি প্রকাশ করে আসিফ লিখেছেন, ‘আমাদের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র। একটু ভুলে যাওয়া রোগ আছে, এমনিতে ইউনিক একটা ছেলে। মূহুর্তেই মানুষের ভালবাসা অর্জনের বিরল যোগ‍্যতা তার রয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে স্টাডি শেষ করে এখন বিজনেস করার চেষ্টায় আছে, প্রশিক্ষণ নিচ্ছে। সে ভালো একজন ফুটবলার, তবে ক‍্যারিয়ার সেদিকে নিয়ে যায়নি।’

এরপর ছেলের বিয়ের খবর জানিয়ে আসিফ লেখেন, ‘রুদ্র ২৬ বছরে পদার্পন করলো আজ। সেই সাথে এটাই তার শেষ স্বাধীন বসন্ত, আগামী ডিসেম্বরেই সে শহীদ হতে যাচ্ছে। বিয়েশাদীর সমস্ত আয়োজন সম্পন্ন। অ‍্যানগেজমেন্ট হয়েছে জানুয়ারীতে, পাবলিকলি জানানোর অনুমতি ছিল না। এবারের গন্তব‍্য দি ব্রাহ্মণবাড়িয়া জেলা, এর বেশি কিছু বলা যাচ্ছে না।’ 

সবশেষে ছেলের আগামী দিনের জন্য দোয়া চেয়ে আসিফ লিখেছেন, ‘আজ রুদ্র’র শুভ জন্মদিন। সবার কাছে আমার ছেলের সরল এবং সুন্দর ভবিষ‍্যতের জন‍্য দোয়া চাই। শুভ জন্মদিন বাবা, আনন্দে বাঁচো। ভালবাসা অবিরাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com