1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

পুরুষরা অসংবেদনশীল, ওদের বোঝার ক্ষমতা কম

  • আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫, ৯.২২ এএম
  • ৭৫ Time View

ভারতীয় বাংলা টেলিভিশন সিরিয়ালের জনপ্রিয় খলনায়িকা মিশমি দাস। ছোট পর্দায় নায়ক-নায়িকার মাঝে ঢুকে ঝামেলা বাঁধান তিনি। বাস্তব জীবনেও তার প্রেম ভেঙে গেছে। ফলে প্রেম নিয়ে তার তিক্ত অভিজ্ঞতা রয়েছে। এবার এই অভিনেত্রী জানালেন— পুরুষরা অসংবেদনশীল, ওদের বোঝার ক্ষমতা কম। 

এ বিষয়ে মিশমি দাস বলেন, “ভগবান নারী আর পুরুষ বানিয়েছেন। এটা ভগবানের ভুল। পুরুষরা অসংবেদনশীল। ওদের বোঝার ক্ষমতা কম। এত বছর সিঙ্গেল থেকে অনুভব করেছি, ওদের বোঝার ক্ষমতা যখন কম, তখন ওদেরকে আমার চাই না।”

সংবেদনশীল কোনো পুরুষের জন্য ৭০ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে রাজি মিশমি। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “সংবেদনশীল কাউকে ৬০ বছরে পেতে পারি বা ৭০ বছর বয়সেও পেতে পারি। সেই আশা আছে। কিন্তু এখন কাউকে খুঁজছি না। কাউকে জীবনে ঢুকতে দিতে চাই না। আমি হাল ছেড়ে দিয়েছি। সন্ন্যাসিনী হয়ে যাব বলে মনে হয়।

বিশাল ভনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মিশমি। এ সম্পর্ক নিয়ে কখনো লুকোছাপা করেননি। কাজ থেকে বিরতি নিয়ে প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে গোয়ায় গিয়েছিলেন। মূলত, সেখানেই সম্পর্কের অবণতি ঘটে। সর্বশেষ যা বিচ্ছেদে রূপ নেয়। তবে কী কারণে এই সম্পর্ক ভেঙে যায় তা জানাতে নারাজ মিশমি। ২০২৩ সালে এ অভিনেত্রী বলেছিলেন, “অর্থ আর ভালোবাসার পেছনে ছুটে লাভ নেই।”

কেবল কথায় নয়, পোশাকেও সাহসী মিশমি দাস। এর আগে খোলামেলা পোশাকের পাশাপাশি বিকিনি পরেও আলোচনার জন্ম দিয়েছেন।

‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে অভিনয় করে দর্শক মনে আলাদা জায়গা করে নেন মিশমি। এই মুহূর্তে মিশমির ‘ফুলকি’ ধারাবাহিক চর্চায় রয়েছে। কিছুদিন আগে ৭০০ পর্ব পার করেছে এটি। এতে মিশমির চরিত্রটি গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com