1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ২.৩৪ পিএম
  • ৮০ Time View

ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী আবারো জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। ছয় বছর আগে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। এবার প্রেমিককে বিয়ের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী মিম।

২০১২ সালে সিদ্দিকুর রহমানকে বিয়ে করেন মিম। এক বছর পরই তাদের সংসার আলো করে আসে প্রথম সন্তান আরশ হোসেন।

স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার থাকলেও ২০১৮ সালের শুরুতে বিনোদন জগতে কাজ করতে চান মারিয়া। এ নিয়ে দু’জনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। যা এক পর্যায়ে ডিভোর্সে রূপ নেয়। ২০১৯ সালে বিচ্ছেদের মধ্যে দিয়ে আলাদা হয়ে যান এই জুটি।

এরপর পেরিয়ে গেছে ৬ বছর। নতুন করে আবারও সম্পর্কে জড়িয়েছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মারিয়া মিম। সম্প্রতি ইনস্টাগ্রামে এক যুবকের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

যেখানে নিজের ভালোবাসার মানুষের চেহারা ঢেকে রাখলেও ওই যুবককে ‘আমার ভালোবাসা’ বলেই সম্বোধন করেছেন এই মডেল ও অভিনেত্রী।

এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মারিয়া মিম জানালেন, খুব শিগগিরই প্রেমিককে বিয়ে করতে চলেছেন তিনি।

তার কথায়, ‘হ্যাঁ, আমি প্রেম করছি। তবে আমার বয়ফ্রেন্ড মিডিয়ার না। তিনি মিডিয়ার বাইরের লোক। সামনেই আমরা বিয়ে করব।’

মিম চান না তার সঙ্গে সিদ্দিককে জড়িয়ে কোনো প্রশ্ন তৈরি হোক। এই মডেল বললেন, ‘সিদ্দিক তো আমার প্রাক্তন। ডিভোর্স হয়ে গেলে তার সঙ্গে দেখা করাটাও পাপ। তিনি আমার জন্য এখন একজন পরপুরুষ। যার সঙ্গে দেখা করাটাও পাপ। প্লিজ, সিদ্দিককে জামাই বানায় দিয়েন না।’

এদিকে সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ নিয়ে অশ্লীলতার অভিযোগে ৬ মডেল-অভিনেত্রী ও ৩ নির্মাতাকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। যার মধ্যে মারিয়া মিমের নামও রয়েছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com