1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

তিশা এখন সংখ্যা নয়, মানে বিশ্বাসী

  • আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫, ২.৩৯ পিএম
  • ৬৬ Time View

এক সময় টেলিভিশনের পর্দা খুললেই চোখে পড়ত তার মুখ। নাটক, টেলিছবি, বিজ্ঞাপন—সবখানেই ছিল নিয়মিত উপস্থিতি। বলছি, তানজিন তিশার কথা। এখন আর তাকে আগের মতো নিয়মিত দেখা যায় না। তবে যখনই পর্দায় আসেন দর্শকের জন্য ভিন্ন কিছু উপহার দেন। 

শুক্রবার এক পুরস্কার অনুষ্ঠানে দেখা মিলল তানজিন তিশার। পরিপাটি সাজ, আত্মবিশ্বাসী হাসি আর পরিণত চিন্তাধারায় যেন আরও পরিপক্ব একজন শিল্পী। সেখানেই তিনি জানালেন তার বর্তমান কাজের দর্শন- ‘‘বেশি কাজ নয়, মানসম্মত কাজ করতে চাই।’’

এই কথার ভেতরেই লুকিয়ে আছে অনেক অনুশীলন, অনেক অভিজ্ঞতা, অনেক ব্যথা আর ভালোবাসা। তিশার কথায়, “আমরা যারা অভিনয়শিল্পী, তারা বছরে অনেক কাজ করি। এর মধ্যে কোনো কাজ যদি আলাদা করে দর্শকের মনে দাগ কাটে, প্রশংসা পায় তবেই সার্থকতা। ‘ঘুমপরী’ ঠিক তেমনই একটি কাজ। এই ফিল্মটি করে আমি নিজের ভেতরেও নতুন কিছু আবিষ্কার করেছি।’’

‘ঘুমপরী’ নামের ওয়েব ফিল্মটি মুক্তি পায় গত ২০ ফেব্রুয়ারি। প্রীতম হাসানের সঙ্গে রসায়ন, গল্পের নতুনত্ব— সব মিলিয়ে দর্শক প্রশংসা করেন কাজটির। তিশার কণ্ঠে এখনও এই কাজের রেশ। তিনি বলেন, “বলতে পারেন, আমি এখনো ‘ঘুমপরী’ থেকে পুরোপুরি বের হতে পারিনি।”

তবে এখন আর কাজের সংখ্যায় দৌড়ান না তিনি। গল্প ভালো না লাগলে ‘না’ করে দেন। আগে পরিকল্পনা করেন, ভেতর থেকে চরিত্রটিকে অনুভব করেন, তারপর যুক্ত হন। তিশা বলেন, “আমি চেষ্টা করি কম কাজ করতে, কিন্তু সেই কাজগুলো যেন দর্শকের মনে থাকে। ঈদের জন্য যেসব কাজ করেছি, সেগুলোর মান নিয়ে আমি সন্তুষ্ট। আশাকরি দর্শকরাও তেমন কিছু পাবে।”

এই নতুন তিশা চিন্তাশীল, পরিণত, আত্মবিশ্বাসী। তিনি জানেন, প্রতিটি কাজই শিল্পীর জীবনের অংশ। তাই সেটি হতে হবে মন ছুঁয়ে যাওয়ার মতো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com