1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

কানে দ্যুতি ছড়াচ্ছেন বর্ষা

  • আপডেট : শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৪.৩১ পিএম
  • ৯২ Time View

কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে এ মুহূর্তে ফ্রান্সে অবস্থান করছেন ঢালিউড চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দের মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রী।

বৃহস্পতিবার (১৫ মে) নিজের ভেরিফাইড ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন বর্ষা। যেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে, শুভ্র সাদা রঙের পোশাকে।

কানে নারী সেলিব্রেটিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘দ্য ওয়ার্ল্ড উইমেন কানস এজেন্ডা’য় নিজের মনোভাব ইংরেজিতে প্রকাশ করেন বর্ষা।

এর আগে একই অনুষ্ঠানে ১৪ মে অভিনেত্রীকে দেখা যায়, জাতীয় পতাকার রঙের একটি শাড়ি পরে দ্যুতি ছড়াতে। বিশ্বের নামি-দামি প্রযোজক ও অভিনেত্রীদের সঙ্গে মতামত বিনিময় করেন।

একজন নারী সেলিব্রেটি হিসেবে নিজের কাজের মাধ্যমে নারীর ক্ষমতায়নে বিশ্বাস করেন তিনি। তাই কাজের মাধ্যমে লিঙ্গ বৈষম্য, নারীর ক্ষমতায়নকে তুলে ধরতে চান বর্ষা।

এ প্রসঙ্গে বর্ষা বলেন, সিনেমা একটি  বড় প্ল্যাটফর্ম, যেখানে নিজের মতামত শুধু দেশে নয়, বিশ্বের প্রতিটি দেশের ভক্তের কাছেও তুলে ধরা যায়। দেশ ও ভাষা ভিন্ন হলেও মানুষের সঙ্গে অনুভূতি দিয়ে সংযোগ তৈরি করা যায়। সিনেমার মাধ্যমে বলা একটি ভালো গল্প এ চ্যালেঞ্জ সহজেই নিতে পারে।

২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এতে অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেন অনন্ত জলিল। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর এ জুটি ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান রয়েছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com