1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

সাগরপাড়ে প্রেমের ঢেউ

  • আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫, ১১.০১ এএম
  • ১০৯ Time View

ভাইরাল হাজব্যান্ড’ নাটকে অভিনয় করে ঝড় তুলেছিলেন, সেই চমক এবার বাস্তব জীবনে নিজেই হয়ে উঠলেন ভাইরাল স্ত্রী! ছোট পর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক গিয়েছেন আন্দামানের নীল সমুদ্রে। সঙ্গে রয়েছেন তার ‘রাজা’ স্বামী আজমান নাসির।

মাত্র ৯ টাকা কাবিন আর ৯০০ টাকার শাড়ি পরে বিয়ে করে খবরের শিরোনাম হন চমক। তবে এবার আর কোনো শাড়ি নয়, ধরা দিলেন ওয়েস্টার্ন লুকে! হাতে রোদ চশমা, মুখে মিষ্টি হাসি, আর স্বামীর গালে একখানা চুমু— সব মিলিয়ে যেন একেবারে রোমান্সের পোস্টার গার্ল!

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে চমক-নাসির জুটিকে দেখা গেছে একেবারে মুড অন অবস্থায়। ভক্তরা যেমন অবাক, তেমনি আহ্লাদে গদগদ— কমেন্ট বক্সে প্রশংসার বান যেন থামতেই চাইছে না।

আর ক্যাপশনেও চমকের চমক! তিনি লিখেছেন, “সে এখন আগের মতো শুধু একজন মানুষ না, তাকে এখন আমি রাজা হিসেবে গড়ে তুলেছি। আমার প্রিয়, তোমার সঙ্গে অসংখ্য সূর্যাস্ত দেখব, পাশাপাশি একসঙ্গে থাকব, একসঙ্গে নিশ্বাস নিব।”

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন চমক। এরপর শোবিজে পা রেখে চমক পরিণত হয়েছেন বাস্তব জীবনের রোমান্টিক হিরোইনে। ‘হায়দার’, ‘মহানগর’ থেকে শুরু করে ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ সবখানেই ছিল তার দাপট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com