1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

রেড কার্পেটে ফিরছেন ঐশ্বরিয়া

  • আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৭.২৯ পিএম
  • ৮৭ Time View

ফ্যাশনের দেশ ফ্রান্স। সেই ফ্রান্সের কান শহরে আসর বসছে চলচ্চিত্র উৎসবের। আজ মঙ্গলবার (১৩ মে) কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম সংস্করণ শুরু হতে চলেছে। 

এ বছর মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তী অভিনেতা রবার্ট ডি নিরোকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান পাম ডি’অর পুরস্কার দেওয়া হবে।

কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী উৎসবেই এই সম্মান দেওয়া হবে রবার্ট ডি নিরোকে। সেইসঙ্গে আগামী ১৮ মে নিকোল কিডম্যানকে উইমেন ইন মোশন ২০২৫ পুরস্কারে সম্মানিত করা হবে।

এই কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার বাইরে হলিউড সুপারস্টার টম ক্রুসের ‘মিশন ইমপসিবল’-এর স্পেশাল স্ক্রিনিং হবে। ফ্রান্সের ‘গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে’ আগামী ১৪ মে বুধবার এই সিনেমা দেখানো হবে।

১৩ মে থেকে শুরু হয়ে ২৪ মে শনিবার পর্যন্ত এবারের কান চলচ্চিত্র উৎসব আয়োজিত হচ্ছে। যেখানে সরাসরি সম্প্রচার যেমন হবে, তেমনই ফেস্টিভ্যাল ডি কান ইউটিউব চ্যানেলের ২৪ ঘণ্টার সরাসরি সম্প্রচার করবে আয়োজকরা। 

বাংলাদেশি সময় মঙ্গলবার রাত ১১ টা ১৫  মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। সেখানেই ডি নিরোকে পাম ডি’অর পুরস্কারে সম্মানিত করা হবে।

এবারের কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় সিনেমা তথা বলিউডের দুই অভিনেত্রী উপস্থিত হবেন। কানের রেড কার্পেটে ফের একবার নিজের উপস্থিতি পেশ করতে চলেছেন বলিউড কুইন ঐশ্বরিয়া রাই বচ্চন। সেই সঙ্গে বলিউডের আরেক অভিনেত্রী আলিয়া ভাটকে এবারের কানের লাল গালিচায় হাঁটতে দেখা যাবে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঐশ্বরিয়া আবারও লাল গালিচায় ফিরে আসছেন। প্রায় দু’দশক আগে কান ফেস্টিভ্যালে অভিষেক করেছিলেন। যেখানে দেবদাসের প্রিমিয়ারে প্রথমবার কান চলচ্চিত্র উৎসবে হেঁটে ছিলেন। তিনি কানের সঙ্গে যুক্ত সবচেয়ে আইকনিক ভারতীয় ব্যক্তিত্বদের মধ্যে একজন।

এই বছর বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ল’রিয়েল প্যারিসের প্রতিনিধিত্ব করবেন কান চলচ্চিত্র উৎসবে। আর এই সুযোগ পেয়ে বেশ উত্তেজিত আলিয়া বলেন, ‘প্রথমবারের কান ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার বিষয়টা সবসময়ই গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com