1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

এজাহিকাফ আজীবন সম্মাননায় ফেরদৌস আরা

  • আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫, ৯.০২ এএম
  • ৬৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দেশের বিশিষ্ট নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা আগামী ৩০ মে বিকেল ৫টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এ এজাহিকাফ আজীবন সম্মাননায় ভূষিত হবেন। এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইট্স এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) আয়োজিত কমিউনিকেশন অব বাংলাদেশ (ঈঙই) প্রেজেন্টস এজাহিকাফ আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে  ফেরদৌস আরাকে এই সম্মাননায় ভূষিত করা হবে।

ফেরদৌস আরা দেশের বিশিষ্ট ও আলোকিত এক নজরুল সংগীতশিল্পী। সঙ্গীতে অবদানের জন্য তিনি এ বছর একুশে পদকে ভূষিত হয়েছেন। দেশের নজরুলসংগীত শিল্পীদের মধ্যে যে ক’জন প্রথিতযশা পেশাদার নজরুলসংগীত শিল্পী রয়েছেন, তার মধ্যে অন্যতম একজন ফেরদৌস আরা। পেশাগতভাবে সংগীত জীবনের ৫২ বছর অতিক্রম করছেন তিনি।

উলেস্নখ্য, ফেরদৌস আরার পিতা এ.এইচ.এম. আবদুল হাই এবং মাতা মোশাররেফা বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ফেরদৌস আরা বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী। নজরুলসংগীত শিল্পী হিসেবেই সুপরিচিত হলেও মিউজিক কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন অধ্যাপনা, নজরুল ইনস্টিটিউটে নজরুলসংগীতের প্রশিক্ষক, সংগীত অনুষ্ঠান উপস্থাপনা, লেখালেখি, সিনেমা পেস্ন-ব্যাকসহ নানা প্রতিযোগিতায় বিচারকের কাজ করছেন তিনি। সঠিকভাবে নজরুল এবং উচ্চাঙ্গ সংগীত চর্চার জন্য তিনি ২০০০ সালে ঢাকার মোহাম্মদপুরস্থ হুমায়ুন রোডে গড়ে তোলেন সংগীত প্রতিষ্ঠান সুরসপ্তক। ব্যক্তিগত জীবনে তিনি ড. রফিকুল মুহাম্মেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com