1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

দেড় বছর পর ফিরলেন টয়া

  • আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১২.১৫ পিএম
  • ৫৯ Time View

নাচ দিয়ে শোবিজে যাত্রা শুরু হলেও অভিনয়ের মাধ্যমেই পরিচিতি পেয়েছেন মুমতাহিনা চৌধুরী টয়া। কাজ করেছেন অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে। কাজের বাইরে ঘুরাঘুরি করতেই বেশি পছন্দ করেন তিনি। একদিন আগেই গেল তার জন্মদিন। বিশেষ এই দিনটি পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে উদযাপন করেছেন।

নতুন খবর হলো, প্রায় দেড় বছর পর আবারও পর্দায় ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী। সবশেষ তাকে টেলিভিশনে দেখা গিয়েছিল তপু খান পরিচালিত ‘ভালোবাসার রঙ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। তবে এবার টয়া ফিরেছেন উপস্থাপক হয়ে। সদ্যই শেষ করেছেন খাবারের উপস্থাপনা বিষয়ক একটি রিয়েলিটি শো এর দ্বিতীয় সিজনের শুটিং।

মুমতাহিনা টয়া জানান, এই শো-টা অন্যান্য অনেক শো থেকে একটু আলাদা। খাবার রান্না করার পর সেটাকে কত সুন্দরভাবে উপস্থাপন করা যায় অর্থাৎ প্লেটিং করা যায় সেটি নিয়েই এই শো, যেটাকে বলা হচ্ছে ‘আর্ট অব প্লেটিং’। এই শোতে টয়ার অতিথি হয়ে উপস্থিত হয়েছেন জয়া আহসান থেকে শুরু করে দেশের জনপ্রিয় অনেক শিল্পীরা।

বিরতি কাটিয়ে ফেরা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘একান্ত নিজের ইচ্ছে থেকেই বিরতি নিয়েছিলাম। এটা দরকার ছিল আমার জন্য। প্রায় দেড় বছর পর কাজে ফিরলাম। খুবই ভালো লাগছে। তবে প্রথম দুইদিন একটু কষ্ট হয়েছে, যেহেতু একটু গ্যাপ ছিল। এরপর আবার সেটা ঠিক হয়ে গেছে। ভালোই লেগেছে অনেক দিন পর উপস্থাপনা করেছি, অনেক এনজয় করেছি অনুষ্ঠানটা। অন্যান্য কাজের খবরও শিগগিরই দেব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com