1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

আমরা এমনিতেই ফর্সা-সুন্দর: উর্বশী

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৩.১৪ পিএম
  • ৮৭ Time View

বলিউডের আলোচিত অভিনেত্রী উর্বশী রাউতেলা। মাঝে মাঝে ফ্যাশনেবল ও ব্যয়বহুল পোশাক পরে আলোচনার জন্ম দেন। তবে গত কয়েক মাস ধরে বিতর্ক তার পিছু ছাড়ছে না। নিজের শারীরিক সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে নেটিজেনদের বাক্যবাণে বিদ্ধ এই অভিনেত্রী।

কথার শুরুতে উর্বশী রাউতেলা বলেন, “আমরা উত্তরখণ্ডের মানুষ এমনিতেই লম্বা, ফর্সা এবং সুন্দর।”

নিজের রূপের বর্ণনা দিয়ে উর্বশী রাউতেলা বলেন, “আপনি আমার যা দেখছেন সবটাই স্বাভাবিক। এর মধ্যে কৃত্রিম কিছু নেই। আমি তো উত্তরাখণ্ডের মানুষ। জন্মের পর থেকেই এখানকার মানুষ সুন্দর। তাই কৃত্রিমভাবে কোনো কিছু দরকার পড়ে না।”

বাবার শারীরিক সৌন্দর্যের বর্ণনা করে উর্বশী রাউতেলা বলেন, “আমার বাবাকেই দেখুন। উনার উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। ফর্সা, সুন্দর ও লম্বা। একেবারে সুপারমডেলের মতো।”

ভারতীয় সিনেমার জনপ্রিয় প্রবীণ অভিনেত্রী বৈজয়ন্তীমালার সৌন্দর্যের সঙ্গে উর্বশী তার দাদির তুলনা টেনে বলেন, “আমার দাদি বৈজয়ন্তীমালার থেকেও কম সুন্দর নন। তার বয়স এখন ৯০ বছর। এখনো তার মুখের ত্বক টানটান। আসলে জিনের উপরে অনেক কিছু নির্ভর করে।”

উর্বশীর এসব বক্তব্য ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। একজন লেখেন, “আপনি সবসময় নিজেকে নিয়ে এত বড়াই করেন কীভাবে!” কটাক্ষ করে আরেকজন লেখেন, “আপনি নিজের জন্য একটি লোক নিয়োগ করুন, যে আপনার এই সব নিরর্থক কথা মন দিয়ে শুনবেন।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।

উর্বশী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাকু মহারাজ’। গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তেলেগু ভাষার এই সিনেমা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা। গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেন উর্বশী রাউতেলা। সিনেমাটির ‘দাবিডি ডিবিডি’ শিরোনামের গানে নেচে বিতর্কের মুখে পড়েন তিনি। তবে বক্স অফিসে বেশ সাড়া ফেলে সিনেমাটি।

এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে উর্বশীর দখলে। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com