1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

সুপার পাওয়ার পেলে পরকীয়া বন্ধ করব: অপু

  • আপডেট : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১.০৮ পিএম
  • ৯৮ Time View

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এখন অভিনয়ে খুব একটা সক্রিয় নন। বরং বিভিন্ন অনুষ্ঠান ও সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সাক্ষাৎকারমূলক একটি অনুষ্ঠানে অতিথি হয়ে অপু জানালেন, পরকীয়া বন্ধ করতে চান তিনি।

মূলত, অনুষ্ঠানটিতে র‌্যাপিড ফায়ার নামে একটি সেগমেন্টে জটপট উত্তর দিতে হয় অপু বিশ্বাসকে। সেখানে সঞ্চালক জানতে চান, আপনাকে সুপার পাওয়ার দেওয়া হলে কী করবেন? জবাবে অপু বিশ্বাস বলেন, “পরকীয়াটা বন্ধ করব। এমন আইন জারি করব যে, দশজনের সামনে পাথর নিক্ষেপ করে মারা হয়।”   

জীবনের কোন অভ্যাস পরিবর্তন করতে চান? এ প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, “মানুষকে খুব বেশি বিশ্বাস করে ফেলি, মনের সব কথা বলে ফেলি। এই অভ্যাসটা পরিবর্তন করা দরকার।”

অপু বিশ্বাস তার দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অর্থ-খ্যাতি দুটোই পেয়েছেন। তারপরও তার কাছে জানতে চাওয়া হয়, ‘টাকা নাকি খ্যাতি’ কোনটা চান? জবাবে অপু বিশ্বাস বলেন, “টাকা।”

এ অনুষ্ঠানে কয়েকজন তারকার নাম বলেন সঞ্চালক। সংক্ষেপে তাদের নিয়ে মন্তব্য করতে বলেন অপু বিশ্বাসকে। প্রথমে শাকিব খানের ব্যাপারে জানতে চাওয়া হয়। অপু বিশ্বাস বলেন, “সৃষ্টিশীল ও ব্যবসায়ী।” মৌসুমীকে নিয়ে বলেন, “অ্যাডরেবল হট।” মেহজাবীন চৌধুরী? অপুর সটান জবাব, “সুইট।” আফরান নিশোকে নিয়ে মন্তব্য করতে গিয়ে অপু বিশ্বাস বলেন, “একটু দাম্ভিক।” জায়েদ খান প্রসঙ্গে এ নায়িকা বলেন, “নেতা নেতা টাইপ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com